• Facebook
  • X
  • Instagram
  • Pinterest
  • WhatsApp
  • RSS Feed
  • TikTok
আজকের খোঁজ খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • নরসিংদীর খবর
  • সারাদেশ
  • অপরাধ
  • আন্তর্জাতিক
  • খেলা
Search

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবীতে মাধবদীতে মানববন্ধন

August 2, 2025

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর মাধবদীতে সরকারি প্রাথমিক বৃত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে মাধবদী থানা কিন্ডার গার্টেন এসোসিয়েশন।
০২ আগস্ট সকাল ১০টায় মাধবদী পৌরসভার সামনে এই কর্মসূচিতে প্রায় অর্ধশত স্কুলের ১ হাজার ২ শত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গত ১৭ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি স্কুলগুলোর শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তিতে সুযোগ না রাখার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।
আন্দোলনরত ৫ম শ্রেণির শিক্ষার্থী তাওহিদুল ইসলাম শামীম বলে, “আমরাও দেশের ছাত্র, ভালো ফলাফলের জন্য দিনরাত পরিশ্রম করি। শুধু সরকারি স্কুলে না পড়ার কারণে বৃত্তির মতো একটি গুরুত্বপূর্ণ সুযোগ থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। এটা আমাদের প্রতি অবিচার।”
আরেকজন শিক্ষার্থী ক্ষোভের সঙ্গে বলে, “এই সিদ্ধান্তের কারণে আমরা হতাশ। আমাদের মেধা যাচাইয়ের সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল করে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করুন।”
মানববন্ধনে সভাপতিত্ব করেন মাধবদী থানা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. মফিজুল ইসলাম। মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সেক্রেটারী আব্দুল মালেক মোল্ল্যার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মাধবদী সতি প্রসন্ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার, মাধবদী থানা কিন্ডারগার্টেনের উপদেষ্টা এমদাদুল ইসলাম খোন, মাধবদী প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক শেখ সাদী, মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনর সহ-সভাপতি সঞ্জয় কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মুছা মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, কোষাধ্যক্ষ মনির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হুজাইফা আল মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ এবং শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবা আক্তার রোজি, নির্বাহী সদস্য সাইফুর রহমান সায়েম। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের বাদ দিয়ে প্রাথমিক বৃত্তির আয়োজন দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং সব শিক্ষার্থীর জন্য বৃত্তি পরীক্ষা উন্মুক্ত করার আহ্বান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
সারাদেশের বিভিন্ন স্থানেই একই দাবিতে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা বলছেন, বৃত্তি শুধু আর্থিক অনুদান নয়, এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষার অনুপ্রেরণা। এই ধরনের সিদ্ধান্ত বিপুল সংখ্যক শিক্ষার্থীর মধ্যে হীনম্মন্যতা তৈরি করবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

খুজুন

সর্বশেষ

  • William Hill Live Online streaming Agenda View All of the Games Live 100percent free

    March 16, 2026
  • Kasyno online w naszym kraju ️ Najlepsze Krajowe kasyna w Big Bad Wolf kasyna całej 2025

    March 16, 2026
  • On the alive speak, you’ll be able to always keep in touch with somebody within minutes

    March 16, 2026
  • Обзор всех способов игры и развлечений: Бонусы Пин Ап казино онлайн

    March 16, 2026
  • Сезонные тенденции ставок с 1win Bet: на что обратить внимание

    March 16, 2026

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

ক্যাটাগরি

  • 2 (1)
  • casino (1)
  • casino utan svensk licens (1)
  • Public (81)
  • Uncategorized (1,523)
  • অপরাধ (4)
  • আন্তর্জাতিক (3)
  • খেলা (19)
  • জাতীয় (354)
  • নরসিংদীর খবর (356)
  • ফিচার (8)
  • সারাদেশ (346)

সম্পাদক ও প্রকাশক

সম্পাদক: মনজিল এ মিল্লাত, প্রকাশক: নাছিমা বেগম

মোবাইল: 01715134082, 01521311299

ইমেইল:ajkerkhojkhabor@gmail.com

অফিস: ৪৮ তরোয়া, নরসিংদী-১৬০০.

Scroll to Top