নিজস্ব প্রতিবেদক
৯ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং ইনস্টিটিউট ফর হেলথকেয়ার ইম্প্রভমেন্টের কারিগরি সহায়তায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা রূপসী বাংলা বলরুমে জাতীয় গুণগত মান উন্নয়ন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাঃ মোঃ সায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডাঃ মোঃ সারোয়ার বারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর। দিনব্যাপী অনুষ্ঠানে স্বাস্থ্যসেবার গুণগতমান উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেশন, পোস্টার উপস্থাপনা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ এম এন মিজানুর রহমান Qi Champion ( Individual Category) প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য, ডাঃ এ এম এন মিজানুর রহমান করোনাকালীন সময়ে নরসিংদী জেলার স্বাস্থ্যসেবায় ব্যাপক ভূমিকা রেখেছিলেন।
ডাঃ মিজানুর রহমান এর Qi Champion পুরস্কার অর্জন

