• Facebook
  • X
  • Instagram
  • Pinterest
  • WhatsApp
  • RSS Feed
  • TikTok
আজকের খোঁজ খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • নরসিংদীর খবর
  • সারাদেশ
  • অপরাধ
  • আন্তর্জাতিক
  • খেলা
Search

নরসিংদীতে ৭ দফা দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ

August 14, 2025

হলধর দাস
নরসিংদীতে জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসায় ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
১৪ জন দুপুর  ১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস জুড়ে বিভিন্ন শ্লোগান প্রদান করে।

শিক্ষার্থীরা বলেন, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ আজাদের অপসারণ এবং নতুন অধ্যক্ষ দ্রুত নিয়োগ দিয়ে মাদ্রাসায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এছাড়া, প্রতিবছরই মাদ্রাসার উন্নয়নের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেয়া হলেও তা উন্নয়ন কাজে ব্যয় না করে টাকা আত্মসাৎ করছে একটি মহল। শুধু তাই নয়- এ মাদ্রাসাটিতে পরিবারতন্ত্র কায়েম হয়েছে। একটি পরিবারই নিয়ে নিয়েছে পুরো মাদ্রাসার নিয়ন্ত্রণ ও পরিচালনারভার।
যার ফলে, মাদ্রাসাটি প্রভাবিত ভাবে পরিচালিত হয়ে আসছে। শিক্ষার মান উন্নয়নের কথা চিন্তা করে এসকল সমস্যা সমাধানসহ দ্রুত অধ্যক্ষ নিয়োগের দাবি জানান শিক্ষার্থীরা।

তাদের সাত দফা দাবিগুলো হলোঃ
ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপসারণ ও নতুন অধ্যক্ষ নিয়োগ, সাইন্সল্যাব চালুকরণ ও শিক্ষক নিয়োগ, হোষ্টেল ও ডায়নিং ফি কমানো, ফাজিল কামিলের বেতন কমানো, কার্যকরী ট্রাষ্ট ও গর্ভনিং বডির নাম প্রকাশ এবং স্বৈরাচারী আমলে ছাত্রাবাসের ভাংচুরের ক্ষতিপূরণ আদায় ও স্বৈরাচারের দোষরদের নামে মামলা রুজু করতে হবে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি মাহফুজ রহমান, জিএস মোজাহিদ হোসেন, জাহিদুল ইসলাম, আব্দুল্লাহ আর মারুফ প্রমুখ।

জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ আজাদ বলেন, শিক্ষার্থীদের যদি কোনো দাবি দাওয়া থাকে তবে সেটা আমাদের প্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্র সংসদ আছে, তাদের মাধ্যমে মৌখিক অথবা লিখিতভাবে আমাদের কাছে দাবিগুলো পেশ করতে হবে। ন্যায্য দাবিগুলো অবশ্যই সকলের ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। আত্মীয়তার পরিচয়ে নয়, নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা ও যোগ্যতার
ভিত্তিতে নিয়োগ দেয়া হয়।

খুজুন

সর্বশেষ

  • Se podra juguetear tragamonedas, mesas e interactuar con individuos reales

    March 16, 2026
  • The evolution of casinos tracing the roots of gaming culture

    March 16, 2026
  • Best On line Sportsbooks: Top ten Sports betting Sites for 2026

    March 16, 2026
  • William Hill Live Online streaming Agenda View All of the Games Live 100percent free

    March 16, 2026
  • Kasyno online w naszym kraju ️ Najlepsze Krajowe kasyna w Big Bad Wolf kasyna całej 2025

    March 16, 2026

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

ক্যাটাগরি

  • 2 (1)
  • casino (1)
  • casino utan svensk licens (1)
  • Public (82)
  • Uncategorized (1,529)
  • অপরাধ (4)
  • আন্তর্জাতিক (3)
  • খেলা (19)
  • জাতীয় (354)
  • নরসিংদীর খবর (356)
  • ফিচার (8)
  • সারাদেশ (346)

সম্পাদক ও প্রকাশক

সম্পাদক: মনজিল এ মিল্লাত, প্রকাশক: নাছিমা বেগম

মোবাইল: 01715134082, 01521311299

ইমেইল:ajkerkhojkhabor@gmail.com

অফিস: ৪৮ তরোয়া, নরসিংদী-১৬০০.

Scroll to Top