তানিয়া আক্তার
নরসিংদী জেলার শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ২৪ আগস্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নরসিংদী জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ হান্নান ভূইয়া ও সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান খান এর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুর কে আহবায়ক, বীরমুক্তিযোদ্ধা এসএম নূরুল হক যুগ্ম আহবায়ক ও বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান ভূইয়া নঈম উদ্দিন কে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্য চার সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা রাসিদা বেগম, সোহরাব হোসেন, মো: নূরুল আলম মোল্লাও মো: চান মিয়া।
মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।

