• Facebook
  • X
  • Instagram
  • Pinterest
  • WhatsApp
  • RSS Feed
  • TikTok
আজকের খোঁজ খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • নরসিংদীর খবর
  • সারাদেশ
  • অপরাধ
  • আন্তর্জাতিক
  • খেলা
Search

জাতীয় চ্যাম্পিয়নশিপ নরসিংদী বনাম ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলাটি ড্র হয়েছে

September 14, 2025

ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘ দিন পর নরসিংদী স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশীল নরসিংদী বনাম ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে ফুটবল খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে।
দেশ জুড়ে নতুন করে ফুটবল উম্মাদনা ছড়িয়ে দিতে শুরু হয়েছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫।
“তারুণ্যের উৎসব ” এর অংশ হিসেবে ফুটবলের বৃহৎ আসরে অংশগ্রহণ করবে ৬৪ টি জেলা। এরই ধারাবাহিকতায় আজ ১৪ সেপ্টেম্বর বিকেল ৩ টায় নরসিংদী জেলা স্টেডিয়ামে নরসিংদী জেলা ০১ বনাম ব্রাহ্মণবাড়িয়া জেলা ০১ গোলে ড্র করেছে।
নরসিংদীর পক্ষে খেলার প্রথমার্ধের ১৩ মিনিটে গোলটি করেন ৭ নং জার্সি পরিহিত আলিমুদ্দিন । আর
খেলার দ্বিতীয়ার্ধের ১৬ মিনেটে ব্রাহ্মণবাড়িয়া জেলার ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় হাসান গোলে খেলায় সমতা ফিরে আসে। তারপর নরসিংদী জেলা বেশ কয়েকটি গোলের আক্রমণ ব্যর্থ হয়।
সেরা খেলোয়াড় নির্বাচিত হন নরসিংদী জেলার ১০ নং জার্সি পরিহিত জাবেদ খান। তাকে বিমানের টিকেট প্রদান করেন গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ রনি।


আগামী ২১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামে নরসিংদী বনাম ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে ২য় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
খেলায় প্রধান অতিথি হিসেবে মাঠে থেকে খেলা উপভোগ করেন ক্রীড়াবান্ধব জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমউল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ফারজিন আক্তার মুমু, এডহক কমিটির সদস্য মোঃ আওলাদ হোসেন মোল্লা, জাহিদুল ইসলাম ভূঁইয়া। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান।
দীর্ঘদিন পর নরসিংদী স্টেডিয়ামে নরসিংদী বনাম ব্রাহ্মণবাড়িয়া মধ্যকার খেলাটি দেখতে অসংখ্য ফুটবল প্রেমী দর্শক গ্যালারীতে অবস্থান নেয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন , নরসিংদীর মানুষ ফুলবল পছন্দ করে। আমরা এই স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজন করবো।
নরসিংদী জেলা দলঃ রাকিবুল হাসান, জোনায়েত হোসাইন, আমির হোসেন, আলিম উদ্দিন, ইলিয়াছ হোসেন, জাবেদ খান, মাসুম বিল্লাহ, সবুজ মিয়া,নুরুল ইসলাম, দিপু মিয়া ও আরিফুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া জেলা দলঃ মুজাহিদ ইসলাম, রাজিব বারী, তানভীর আহমেদ, সাহাব সারোয়ার, কাজী আতিকুর, জাহিদুল ইসলাম, হাসান,আশরাফুল, সজিবুল ও খন্দকার সাদ।
রেফারীঃ শেখ ফরিদ, সহ রেফারী শাকিল ও রিয়াজ।

খুজুন

সর্বশেষ

  • Los criptomonedas posibilitan elaborar transferencias rapidas y no ha transpirado con mayor intimidad acerca de los sitios sobre poker en internet

    March 17, 2026
  • El amplio folleto de juegos que usan unas dos

    March 17, 2026
  • Platin casino acontece su cumpleanos del otorgarte algunos de los mas grandes bonos de su tarima

    March 17, 2026
  • Se podra juguetear tragamonedas, mesas e interactuar con individuos reales

    March 16, 2026
  • The evolution of casinos tracing the roots of gaming culture

    March 16, 2026

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

ক্যাটাগরি

  • 2 (1)
  • casino (1)
  • casino utan svensk licens (1)
  • Public (82)
  • Uncategorized (1,533)
  • অপরাধ (4)
  • আন্তর্জাতিক (3)
  • খেলা (19)
  • জাতীয় (354)
  • নরসিংদীর খবর (356)
  • ফিচার (8)
  • সারাদেশ (346)

সম্পাদক ও প্রকাশক

সম্পাদক: মনজিল এ মিল্লাত, প্রকাশক: নাছিমা বেগম

মোবাইল: 01715134082, 01521311299

ইমেইল:ajkerkhojkhabor@gmail.com

অফিস: ৪৮ তরোয়া, নরসিংদী-১৬০০.

Scroll to Top