• Facebook
  • X
  • Instagram
  • Pinterest
  • WhatsApp
  • RSS Feed
  • TikTok
আজকের খোঁজ খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • নরসিংদীর খবর
  • সারাদেশ
  • অপরাধ
  • আন্তর্জাতিক
  • খেলা
Search

নরসিংদীতে দায়িত্বপালন কালে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিক আইয়ুবসহ আহত ৫

September 18, 2025

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর আলোকবালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টিভির নরসিংদীর স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার। ১৮ সেপ্টেম্বর সকাল থেকেই নরসিংদী সদর হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য অবস্থান করছিলেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে তার উপর একপক্ষের সমর্থকরা এলোপাথারি হামলা চালায়। এসময় তার মাথায় আঘাত করলে মাথা ফেটে তিনি গুরুতর আহত হন। এসময় তার সাথে থাকা আরো চার সাংবাদিক তাদের হামলার শিকার হন। তারা হলেন, সময় টিভির নরসিংদীর স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, একাত্তর টেলিভিশনের ক্যামেরাম্যান মোঃ ঈদুল ফিতর, সময় টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানায়, সংবাদ সংগ্রহের জন্য হাসপাতাল কম্পাউন্ডে অবস্থান করছিলেন আইয়ুব খানসহ সকল সংবাদকর্মীরা। এসময় আলোকবালী ইউনিয়ন বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক কাইউয়ুমকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে তার সমর্থকরা। এসময় অন্যান্য সাংবদিক ও হাসপাতালে আগত লোকজনের সহায়তায় হাসপাতালের ভিতরে গিয়ে আশ্রয় নেয় সংবাদ কর্মীরা।

সদর হাসপাতালের আরএমও ফরিদা গুলশানারা কবির জানান, ঘটনার পরে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হয়। তার মাথার ডান পাশে চারটি সেলাই দেয়া হয়েছে। মাথায় ইনজুরির কারণে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে দায়িত্ব পালনকালে আইয়ুব খান সরকারসহ সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবী করছেন সর্বস্তরের নরসিংদীবাসী।
এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে বলেন জানান অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম সেবা জুয়েল রানা।

খুজুন

সর্বশেষ

  • Los criptomonedas posibilitan elaborar transferencias rapidas y no ha transpirado con mayor intimidad acerca de los sitios sobre poker en internet

    March 17, 2026
  • El amplio folleto de juegos que usan unas dos

    March 17, 2026
  • Platin casino acontece su cumpleanos del otorgarte algunos de los mas grandes bonos de su tarima

    March 17, 2026
  • Se podra juguetear tragamonedas, mesas e interactuar con individuos reales

    March 16, 2026
  • The evolution of casinos tracing the roots of gaming culture

    March 16, 2026

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

ক্যাটাগরি

  • 2 (1)
  • casino (1)
  • casino utan svensk licens (1)
  • Public (82)
  • Uncategorized (1,533)
  • অপরাধ (4)
  • আন্তর্জাতিক (3)
  • খেলা (19)
  • জাতীয় (354)
  • নরসিংদীর খবর (356)
  • ফিচার (8)
  • সারাদেশ (346)

সম্পাদক ও প্রকাশক

সম্পাদক: মনজিল এ মিল্লাত, প্রকাশক: নাছিমা বেগম

মোবাইল: 01715134082, 01521311299

ইমেইল:ajkerkhojkhabor@gmail.com

অফিস: ৪৮ তরোয়া, নরসিংদী-১৬০০.

Scroll to Top