• Facebook
  • X
  • Instagram
  • Pinterest
  • WhatsApp
  • RSS Feed
  • TikTok
আজকের খোঁজ খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • নরসিংদীর খবর
  • সারাদেশ
  • অপরাধ
  • আন্তর্জাতিক
  • খেলা
Search

হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও বহুমুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন – রুহুল কবির রিজভী

October 29, 2025

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ২৪- এর- আন্দোলনে অংশ নিলেও বর্তমানে একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে কিন্তু শেখ হাসিনা ভিন্ন দেশে গিয়েও বসে নেই, নানা মূখী ষড়যন্ত্র করেই যাচ্ছেন।

২৯ অক্টোবর  নরসিংদী  হেরিটেজ রিসোর্টে আয়োজিত বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরো বলেন, আগামী নির্বাচনে রাজপথে ফুল বিছানো হবে না, অনেক ঝড়-ঝাপটা, বাধা-বিপত্তি অতিক্রম করতে হবে। শেখ হাসিনা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। আর জিয়া পরিবারের ঐহিহ্যের সাথে তাল মিলিয়ে তারেক রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন।
কিন্তু নির্বাচন যাতে না হয় সেজন্য একটি মহল নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সকল ষড়যন্ত্র, চক্রান্ত রুখে দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য তিনি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ প্রমুখ।

খুজুন

সর্বশেষ

  • Los criptomonedas posibilitan elaborar transferencias rapidas y no ha transpirado con mayor intimidad acerca de los sitios sobre poker en internet

    March 17, 2026
  • El amplio folleto de juegos que usan unas dos

    March 17, 2026
  • Platin casino acontece su cumpleanos del otorgarte algunos de los mas grandes bonos de su tarima

    March 17, 2026
  • Se podra juguetear tragamonedas, mesas e interactuar con individuos reales

    March 16, 2026
  • The evolution of casinos tracing the roots of gaming culture

    March 16, 2026

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

ক্যাটাগরি

  • 2 (1)
  • casino (1)
  • casino utan svensk licens (1)
  • Public (82)
  • Uncategorized (1,533)
  • অপরাধ (4)
  • আন্তর্জাতিক (3)
  • খেলা (19)
  • জাতীয় (354)
  • নরসিংদীর খবর (356)
  • ফিচার (8)
  • সারাদেশ (346)

সম্পাদক ও প্রকাশক

সম্পাদক: মনজিল এ মিল্লাত, প্রকাশক: নাছিমা বেগম

মোবাইল: 01715134082, 01521311299

ইমেইল:ajkerkhojkhabor@gmail.com

অফিস: ৪৮ তরোয়া, নরসিংদী-১৬০০.

Scroll to Top