• Facebook
  • X
  • Instagram
  • Pinterest
  • WhatsApp
  • RSS Feed
  • TikTok
আজকের খোঁজ খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • নরসিংদীর খবর
  • সারাদেশ
  • অপরাধ
  • আন্তর্জাতিক
  • খেলা
Search

নবধারা প্রি স্কুলের আয়োজনে ভূমিকম্প সতর্কতা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি কামনায় মোনাজাত

November 23, 2025

নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর নবধারা প্রি স্কুল নরসিংদীর আয়োজনে ভূমিকম্প পরবর্তী শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদের সতর্কতা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।
রবিবার সকালে নবধারা প্রি স্কুল প্রাঙ্গণে ভূমিকম্প সতর্কতা বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক।

ভূমিকম্পের সময় ও পরবর্তীতে করণীয় সতর্কতা বিষয়ক আলোচনা করেন বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা সম্পাদক মনজিল এ মিল্লাত, নরসিংদী সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আশরাফুল ইসলাম খান, উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী বাশির আহমেদ, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ সানা উল্লাহ, নবধারা প্রি স্কুলের পরিচালক কামরুন নেছা, কো অর্ডিনেটর মাহমুদুল হাসান।
আলোচকবৃন্দ বলেন, ভূমিকম্পের সময় আপনি যদি ঘরে থাকেনঃ আতন্কিত না হয়ে শান্ত থাকুন। মজবুত টেবিল বা পিলারের নিচে আশ্রয় নিন। বারান্দা জানালা বা ছাদ থেকে লাফ দিবেন না। লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করুন। বৈদ্যুতিক সুইচ, গ্যাসের চুলা বন্ধ করুন। ঝুলন্ত বা ভাঙ্গা জিনিসের নিচে যাবেন না। পাশে কেউ থাকলে বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তি থাকলে তাকে সহায়তা করুন।


পরে নরসিংদী কালেক্টরেট মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন মহান আল্লাহ ভয়াবহ ভূমিকম্পের হাত থেকে আমাদের রক্ষা করায় এবং ভবিষ্যতেও ভূমিকম্পসহ সকল দুর্যোগে আমাদের জান মাল রক্ষা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা বিশেষ মোনাজাত করেন।

খুজুন

সর্বশেষ

  • Se podra juguetear tragamonedas, mesas e interactuar con individuos reales

    March 16, 2026
  • The evolution of casinos tracing the roots of gaming culture

    March 16, 2026
  • Best On line Sportsbooks: Top ten Sports betting Sites for 2026

    March 16, 2026
  • William Hill Live Online streaming Agenda View All of the Games Live 100percent free

    March 16, 2026
  • Kasyno online w naszym kraju ️ Najlepsze Krajowe kasyna w Big Bad Wolf kasyna całej 2025

    March 16, 2026

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

ক্যাটাগরি

  • 2 (1)
  • casino (1)
  • casino utan svensk licens (1)
  • Public (82)
  • Uncategorized (1,529)
  • অপরাধ (4)
  • আন্তর্জাতিক (3)
  • খেলা (19)
  • জাতীয় (354)
  • নরসিংদীর খবর (356)
  • ফিচার (8)
  • সারাদেশ (346)

সম্পাদক ও প্রকাশক

সম্পাদক: মনজিল এ মিল্লাত, প্রকাশক: নাছিমা বেগম

মোবাইল: 01715134082, 01521311299

ইমেইল:ajkerkhojkhabor@gmail.com

অফিস: ৪৮ তরোয়া, নরসিংদী-১৬০০.

Scroll to Top