• Facebook
  • X
  • Instagram
  • Pinterest
  • WhatsApp
  • RSS Feed
  • TikTok
আজকের খোঁজ খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • নরসিংদীর খবর
  • সারাদেশ
  • অপরাধ
  • আন্তর্জাতিক
  • খেলা
Search

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩বন্ধুসহ নিহত ৪ আহত ১

June 10, 2025

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৪ আরোহী নিহত হয়েছে এবং আহত হয়েছে ১ জন। সোমবার (০৯ জুন) রাতে শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকায় এবং এর আগে দুপুরে সদর উপজেলার নাগরিয়াকান্দী ব্রীজে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) ও বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। তাঁরা তিনজন বন্ধু ছিলেন। অপর নিহত রিফাত নীল আহমেদ(২০) সদর উপজেলার মাধবদী মহিষাসুর এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সোমবার সন্ধ্যায়  সাইফুল, আশিক ও অপু মোটরসাইকেলে করে নরসিংদী শহরে খেলার সামগ্রী কেনার জন্য যায়। বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় সামনে থেকে আসা একটি বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনজনই দুমড়েমুচড়ে যাওয়া ওই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা  তাদেরকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাইফুল ইসলাম ও আশিক মিয়াকে মৃত ঘোষণা করে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। এ সময় আহত অপু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ঢাকায় নেওয়ার পথে অপু মিয়ারও মৃত্যু হয়। অন্যদিকে দুপুরে সদর উপজেলার নাগরিয়াকান্দি ব্রিজে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রিফাত নীল আহমেদ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়। এসময় আহত হয় আরো একজন।

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, পৃথক দূর্ঘটনায় ৪ জন মারা গেছে।  এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

খুজুন

সর্বশেষ

  • Kostenloses Plinko Spiel On The Internet Jetzt Spielen

    March 17, 2026
  • Los criptomonedas posibilitan elaborar transferencias rapidas y no ha transpirado con mayor intimidad acerca de los sitios sobre poker en internet

    March 17, 2026
  • El amplio folleto de juegos que usan unas dos

    March 17, 2026
  • Platin casino acontece su cumpleanos del otorgarte algunos de los mas grandes bonos de su tarima

    March 17, 2026
  • Se podra juguetear tragamonedas, mesas e interactuar con individuos reales

    March 16, 2026

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

ক্যাটাগরি

  • 2 (1)
  • casino (1)
  • casino utan svensk licens (1)
  • Public (82)
  • Uncategorized (1,534)
  • অপরাধ (4)
  • আন্তর্জাতিক (3)
  • খেলা (19)
  • জাতীয় (354)
  • নরসিংদীর খবর (356)
  • ফিচার (8)
  • সারাদেশ (346)

সম্পাদক ও প্রকাশক

সম্পাদক: মনজিল এ মিল্লাত, প্রকাশক: নাছিমা বেগম

মোবাইল: 01715134082, 01521311299

ইমেইল:ajkerkhojkhabor@gmail.com

অফিস: ৪৮ তরোয়া, নরসিংদী-১৬০০.

Scroll to Top