মাধবদী পৌর সভার ৪৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

মামুনুর রশিদ
নরসিংদীর মাধবদী পৌরসভার ৪৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৩টায় মাধবদী পৌরসভার হোটেলপট্টিতে এই উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) এর আওতায় মাধবদী পৌরসভায় দুইটি প্যাকেজের সড়ক বাতি স্থাপনসহ আরসিসি রাস্তা ও আরসিসি ড্রেন নির্মাণ কাজে এসব টাকা খরচ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট শিরিন সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী পৌরসভা প্রশাসক আসমা জাহান সরকার। নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মোহসীন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা বিএনপির সদস্য কাজী ওয়াসিম, নরসিংদী জেলা ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমূখ।