নিজস্ব প্রতিবেদক
৭ মার্চ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস -২০২৬। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি জনতার সম্মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেন।
নরসিংদী জেলা প্রশাসন জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল ফারুক, জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সিভিল সার্জন ডাঃ বুলবুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল মান্নান ভূঁইয়া, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব ফারুক উদ্দিন ভূইয়া, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, নরসিংদী পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ সারোয়ার মৃধা।
অনুষ্ঠানে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, স্কাউট ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশাত্মবোধক গান ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসন নরসিংদীর আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস -২০২৬ উদযাপন











