নরসিংদী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক
১ নভেম্বর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের পুকুরে পক্ষকালব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার।
অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মনজিল এ মিল্লাত। উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মোঃ কবির হোসেন, সাঁতার প্রশিক্ষক মোঃ মোস্তফা কামাল রতন এবং বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বৃন্দ।
সাঁতার প্রশিক্ষণে নরসিংদী আইডিয়াল হাই স্কুল, করিমপুর কেরামত কামাল উচ্চ বিদ্যালয়, আলীজান জুট মিলস একাডেমি, কাবারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়সহ ৪টি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে, আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, নদীমাতৃক বাংলাদেশে সকলেরই সাঁতার শেখা প্রয়োজন। সাঁতার একটি নান্দনিক জলক্রীড়া ও উত্তম ব্যায়াম। সাঁতার নতুন কুঁড়ি স্পোর্টস অন্তর্ভুক্ত। তোমরা ভালো ভাবে সাঁতার প্রশিক্ষণ শেষে সাঁতারু হয়ে উঠবে।
জেলা ক্রীড়া অফিস নরসিংদী কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৬-২৭) অর্থ বছরের আওতায় অনুর্ধ ১৪ সাঁতার প্রশিক্ষণ। ৩০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে বেশ কয়েকজন নতুন কুঁড়ি স্পোর্টস সাঁতারে অংশগ্রহণ করবে বলে জানা যায়।