• Facebook
  • X
  • Instagram
  • Pinterest
  • WhatsApp
  • RSS Feed
  • TikTok
আজকের খোঁজ খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • নরসিংদীর খবর
  • সারাদেশ
  • অপরাধ
  • আন্তর্জাতিক
  • খেলা
Search

জনসেবায় কোন ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না – মোহাম্মদ আনোয়ার হোসাইন

January 5, 2026

নিজস্ব প্রতিবেদক
গত ৫ জানুয়ারি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় গণশুনানিতে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন কর্মকর্তা কর্মচারীদের উদ্দ্যেশে বলেন, জনগণের সমস্যা দ্রুত সমাধান করাই হচ্ছে প্রশাসনের মূল দায়িত্ব। জনসেবায় কোন ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না।


তিনি সোমবার সকালে তিনি ঘোড়াশাল পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন।
‎এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান , পলাশ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ঘোড়াশাল পৌর প্রশাসক ইশতিয়াক আহমেদ, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন , পলাশ উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকীন মাশরুর খান ।


‎পরিদর্শন শেষে পৌরসভা মিলনায়তনে এক গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানিতে ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন এবং নাগরিক সমস্যার কথা সরাসরি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। রাস্তা-ঘাট সংস্কার, জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির সংকট, ময়লা ব্যবস্থাপনা ও বিদ্যুৎ সংক্রান্ত সমস্যাগুলো বেশি গুরুত্ব পায়।
‎জেলা প্রশাসক মনোযোগ দিয়ে জনসাধারণের অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
‎এ সময় পৌরসভার মেয়র, নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


পরে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন পলাশ ইউএনও অফিস, এসিল্যান্ড অফিস, পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়, ডাঙ্গা ,গজারিয়া ,চরসিন্দুর ,জিনারদি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন, গণশুনানিতে নাগরিক সমস্যা শুনেন, এবং এতিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

খুজুন

সর্বশেষ

  • মানসিক অসুস্থতা ,ক্ষমতার বিভ্রম ও নীরব আত্মবিনাশ

    মানসিক অসুস্থতা ,ক্ষমতার বিভ্রম ও নীরব আত্মবিনাশ

    February 6, 2026
  • মানসিক অসুস্থতা ক্ষমতার বিভ্রম ও নীরব আত্মবিনাশ – আবুল কালাম আজাদ

    February 6, 2026
  • বর্ণিল আয়োজনে অনির্বাণ নরসিংদীর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    বর্ণিল আয়োজনে অনির্বাণ নরসিংদীর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    February 4, 2026
  • শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন ও আবুল কালাম আজাদ এর অবসর জনিত বিদায় সংবর্ধনা

    শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন ও আবুল কালাম আজাদ এর অবসর জনিত বিদায় সংবর্ধনা

    January 18, 2026
  • শিবপুরে পর্যটন কেন্দ্র হিসেবে ভালোবাসার স্বপ্ন চিনাদীর উদ্বোধন

    শিবপুরে পর্যটন কেন্দ্র হিসেবে ভালোবাসার স্বপ্ন চিনাদীর উদ্বোধন

    January 16, 2026

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

ক্যাটাগরি

  • Uncategorized (7)
  • অপরাধ (4)
  • আন্তর্জাতিক (3)
  • খেলা (18)
  • জাতীয় (339)
  • নরসিংদীর খবর (341)
  • ফিচার (7)
  • সারাদেশ (330)

সম্পাদক ও প্রকাশক

সম্পাদক: মনজিল এ মিল্লাত, প্রকাশক: নাছিমা বেগম

মোবাইল: 01715134082, 01521311299

ইমেইল:ajkerkhojkhabor@gmail.com

অফিস: ৪৮ তরোয়া, নরসিংদী-১৬০০.

Scroll to Top