নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি নরসিংদী আইডিয়াল হাই স্কুলে নরসিংদী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এর অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক। বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী অতিথি সদ্য সাবেক সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নূরে আলম খান।
বিদায়ী অতিথিদ্বয়ের বর্ণাঢ্যময় কর্মজীবনীর উপর আলোকপাত করেন সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব, একাডেমিক সুপারভাইজার খাদিজাতুল কোবরা, ব্রাহ্মন্দী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন নাজির, মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ শাহ ফকির, রায়পুরা আর কে এম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক ফকির, রায়পুরা দক্ষিণ মির্জাচর আছমতন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন, মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সজল কুমার দাস, বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুস সবুর, নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস কামাল, ভগিরথপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, নরসিংদী বালিকা উচ্চ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তুষার কান্তি দাস, বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, শীলমান্দী তাহেরা আছমত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোঃ মুনিরুল হক,
কাঁঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, চরদিঘলদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম, শীলমান্দি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার খোরশেদ আলম বাতেন, বদরপুর এস ই ডি পি মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, শহীদ বুদ্ধিজীবী স্কুলের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, ভাটপাড়া নগেশচন্দ্র গুপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ রানা, নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সায়েম, করিমপুর কেরামত করিম বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত ইসলাম কাজী, হাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া, ইউনাইটেড মেঘনা চাঁদপুর সরকারি আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুকিত উদ্দিন, সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক দেব প্রসাদ সাহা, মীর ইমদাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ রানা সুমন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।




