ক্রীড়া প্রতিবেদক
৫৪ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন , শিক্ষার্থীদের শারীরিক মানসিক ও সামাজিক উন্নয়নে খেলাধুলা করতে হবে। নরসিংদী জেলার খেলাধুলার মানোন্নয়নে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ প্রস্তত করা হবে।ছেলে মেয়েরা নিয়মিত খেলাধুলা করলে সামাজিক ব্যাধি থেকে দূরে থাকবে। তিনি শিক্ষকদের উদ্দ্যেশে বলেন , শিক্ষার্থীদের ক্লাশে মনোনিবেশ করাবেন। শিক্ষার্থী ফেল করবে কেন? ব্যর্থতা দেখতে চাই না। নরসিংদীতে জিরো ফেল নীতির বাস্তবায়ন করতে হবে।

১৩ জানুয়ারি সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজ মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. সাজ্জাদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা এ এস এম আব্দুল খালেক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি ইলিয়াছ আলী ভূঁইয়া । এসময় অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেবসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এ্যাথলেটিকস খেলার উদ্বোধন এবং ক্রিকেট ভলিবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

ক্রিকেট ছাত্র চ্যাম্পিয়ন সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজ, নরসিংদী সদর। রানার আপ সমবায় আদর্শ বিদ্যানিকেতন পলাশ। ক্রিকেট ছাত্রী চ্যাম্পিয়ন চরসিন্দুর বালিকা উচ্চ বিদ্যালয়, পলাশ। রানার আপ নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সদর।
ভলিবল ছাত্র চ্যাম্পিয়ন জামেয়া কাসেমিয়া কালিম মাদ্রাসা ,সদর। রানার আপ দেওয়ানেরচর মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়, বেলাব। ভলিবল ছাত্রী চ্যাম্পিয়ন শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ ,শিবপুর। রানার আপ দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয়, বেলাবো।





