মুহাম্মদ মুছা মিয়া
নরসিংদীর মাধবদী পাইকারচর বঙ্গারচর গ্রামে আদালতের ১৪৫ ধারা অমান্য করে জমির ফসল, গাছপালা কর্তন ও ভাংচুরের অভিযোগ ঘটেছে। আজ ৩০ মে দুপুরে বঙ্গারচর গ্রামের মোঃ হুমায়ুন, মোঃ নুরুন্নবী গংদের ওয়ারিশ ও ক্রয়কৃত দখলে থাকা জমিতে আবাদকৃত সবজি, ফলজ গাছ ও খুঁটি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে একই গ্রামের মোঃ মাসুদ, মোঃ নজরুল ইসলাম গংদের বিরুদ্ধে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, হুমায়ন কবির ও নুরুন্নবী গংদের দখলে থাকা ওয়ারিশ ও ক্রয়কৃত জমিতে গত ফেব্রুয়ারি মাসে জমি ১০ শতাংশ জমি দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করে মোঃ মাসুদ। এঘটনায় মোঃ হুমায়ুন কবির বাদি হয়ে নরসিংদী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্যাট আদালতে মোঃ মাসুদ মিয়া ও মোঃ নজরুল ইসলাম গংদের বিরুদ্ধে একটি মামলা করলে আদালত ৪৫ ধারা জারি করে। ফলে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের আদেশের প্রেক্ষিতে উভয় পক্ষকে জমিতে শান্তি স্থাপনের নির্দেশ দেয়। কিন্তু আজ ৩০ মে দুপুরে মোঃ মাসুদ, মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী বাহিনী নিয়ে আদালতের নির্দেশ অমান্য করে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে প্রবেশ করে জমিতে থাকা সবজি, বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে দেয় এবং সবজি গাছ রক্ষনা বেক্ষনে সিমেন্ট ও বাঁশের খুটি ভাংচুর করে।
ঘটনা সম্পর্কে জানতে মোঃ নজরুল ইসলামকে মুঠোফোনে কল দিলে তিনি জানান এইখানে আমাদের জমি রয়েছে। তারা কাজ করার কারনে আমরা গাছ তুলে ফেলেছি।
ঘটনা সম্পর্কে জানতে মাধবদী থানার ওসি তদন্ত গোবিন্দ সরকারকে মুঠোফোনে কল দিলে তিনি জানান এই এবিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাধবদীতে আদালতের রায় অমান্য করে ফসলি জমির গাছপালা কর্তন ও ভাংচুরের অভিযোগ











