নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগের আয়োজনে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম । স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মী, ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন, ঢাকার হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন ড. মিখাল ক্রেজা এবং ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি জিলিয়ান মেলসপসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
“নির্ভুল নিবন্ধন নিশ্চিত হবে সুশাসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত সভায় নরসিংদী জেলার সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়ন পরিষদ কে শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ঢাকা বিভাগে একমাত্র ইউনিয়ন পরিষদ যাকে এই বিশ্বের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
সম্মাননা পুরস্কার প্রাপ্তিতে নরসিংদী সদর উপজেলা সমবায় অফিসার ও কাঁঠালিয়া ইউপির প্রশাসক মোহাম্মদ ওমর ফারুক জন্ম মৃত্যু নিবন্ধনের সাথে সংশ্লিষ্ট কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদের টিমকে বিশেষভাবে ধন্যবাদ জানান।ধন্যবাদ জ্ঞাপন করছি নরসিংদী সদর উপজেলা সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে যিনি আমাদের এই কাজে সার্বিকভাবে উৎসাহ প্রদান করেছেন এবং সহযোগিতা করেছেন। ধন্যবাদ জ্ঞাপন করছি উপজেলা প্রশাসন নরসিংদী সদর এবং জেলা প্রশাসন নরসিংদী কে।
শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করণে কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদ নরসিংদী সদরকে বিশেষ সম্মাননা প্রদান











