নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল কারাতে চ্যাম্পিয়নশীপ -২০২৬ অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক
নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল এন্ড হোমসের শিক্ষার্থীদের আত্মরক্ষা শারীরিক ও মানসিক বিকাশ সুশৃঙ্খল জীবন যাপন এবং পেশা হিসেবে বেছে নেয়ার লক্ষ্যে কারাত চ্যাম্পিয়নশীপ -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম। এসময় উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইমদাদুল হক, মোঃ শরিফ রফিকুল ইসলাম, নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মনজিল এ মিল্লাত, নরসিংদী প্রেসক্লাবের সহসভাপতি হলধর দাস, ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল এন্ড হোমসের সভাপতি মোঃ আরিফ পাঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিন্সিপাল মোঃ রাজিউল্লাহ রাজিব। বক্তব্য রাখেন পরিচালক ফোরকান মিয়া, শামীম সরকার, মোঃ বেলাল হোসেন খান।
বক্তারা বলেন, ক্রীড়া যদি হয় পেশা, পরিবার পাবে ভরসা।
সহশিক্ষা কার্যক্রম হিসেবে সরকার খেলাধুলাকে গুরুত্ব দিয়েছেন। খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করার সুযোগ তৈরি করেছে। নতুন কুঁড়ি স্পোর্টস কারাত অন্তর্ভুক্ত করা হয়েছে।
এনআরএস কারাতে চ্যাম্পিয়নশীপে ২০ টি স্বর্ণ, ২০ টি রৌপ্য ও ৪০ টি ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। স্বর্ণ পদক প্রাপ্তরা হলেনঃ
১.অদ্রিস দও, ২.মো: আর রাহিম মিজি, ৩.মাহাতির রহমান আরিয়ান, ৪.আরব মোহাম্মদ আরিয়ান,৫.জোহারিন, ৬.ইয়ামিন, ৭.ফাবিয়া ইবনাথ, ৮.রোহানুল ইসলাম। ক্রীড়া পরিচালনা করেন কোচ রুপু আহমেদ।