২৮ অক্টোবর পল্টন ট্রাজেডির বিচারের দাবীতে মাধবদী জামায়াতের বিক্ষোভ মিছিল

মামুনুর রশিদ
নরসিংদীর মাধবদীতে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঐতিহাসিক পল্টন ট্রাজেডির দুই দশক পূর্তি এবং সেই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আয়োজনে মাধবদী বাজার জালপট্টি মসজিদের সামনে থেকে বাজারের বিভিন্ন সড়ক ঘুরে মাধবদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ। বিক্ষোভ মিছিল শুরুর পূর্বে ও মিছিল থেকে বিভিন্ন স্লোগানে স্লোগানে বর্তমান সরকারের কাছে
২০০৬ সালের ২৮ অক্টোবরের ঐতিহাসিক পল্টন ট্রাজেডির সেই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবী জানান। বক্তারা সেই সময়ে আওয়ামী লীগ নেত্রী সেখ হাসিনার নির্দেশে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লগী বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত শিবিরের কয়েকজন নেতাকর্মীদের হত্যার অভিযোগ করেন। তাই তারা খুনি হাসিনাসহ আওয়ামী লীগের সম্পৃক্ত নেতাকর্মীদের বিচার দাবী করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানার জামায়াত নেতা শফি উদ্দিন মোল্লা, মাধবদী শহর শাখার সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন ভূইয়া, সহকারী সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, অফিস সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন, বায়তুল মাল সম্পাদক আজিজুল, মাধবদী পৌরসভার ২নং ওয়ার্ড সভাপতি মোঃ আজগর আলী, ৫নং ওয়ার্ড সভাপতি ইয়াহইয়া, ৬নং ওয়ার্ড সভাপতি আবু সাঈদ ভুইয়া, জামায়াত নেতা এমএ মোমেনসহসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।