নরসিংদীতে নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
“সরকারি খরচে বিরোধ শেষ – সবার আগে বাংলাদেশ”
– এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন ২০২৬ করা হয়েছে। কর্মসূচিগুলোর মধ্যে ছিলো বর্ণাঢ্য র‍্যালি, লিগ্যাল এইড মেলা ও আলোচনা সভা।
নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান , সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর।
২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহম্মদ আলী আহসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী ইয়াসিন হাবীব, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক, সিভিল সার্জন ডাঃ মোঃ বুলবুল কবির, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আঃ মান্নান ভূঁইয়া, জেলা লিগ্যাল এইড অফিসার এফ এম শেফায়েত ছালাম। এসময় মাননীয় বিচারক (জেলা জজ), শিশু ধর্ষন অপরাধ দমন ট্রাইব্যুনাল, মোতাহারাত আক্তার ভূঁইয়া, মাননীয় বিচারক (জেলা জজ), পারিবারিক আপিল আদালত, আল্‌-মামুন, মাননীয় বিচারক (জেলা জজ), ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল মুহাম্মদ আনোয়ার ছাদাত, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, খালেদা ইয়াছমিন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুশরাত জাহান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইদুজ্জামান শরীফ- সহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও জেলা আইনজীবী সমিতির সদস্যসহ নরসিংদী জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা , জেলা স্কাউটস, গার্ল ইন স্কাউট, রোভারসহ ও কর্মচারী বিভিন্ন সামাজিক , স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় ০২ জন প্যানেল আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবী ক্রেস্ট প্রদান করা হয়। অ্যাড. মোহাম্মদ শাহজাহান এবং অ্যাড. ইশরাত জাহান শম্পা।
উক্ত মেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আদালত চত্বরে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এছাড়াও উক্ত মেলায় জেলা লিগ্যাল এইড অফিসসহ সিভিল সার্জন অফিস, জেলা পুলিশ, জেলা কারাগার, ব্লাস্ট এবং গ্রাম্য আদালত সক্রিয় করণ প্রকল্প অংশগ্রহণ করে।