• Facebook
  • X
  • Instagram
  • Pinterest
  • WhatsApp
  • RSS Feed
  • TikTok
আজকের খোঁজ খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • নরসিংদীর খবর
  • সারাদেশ
  • অপরাধ
  • আন্তর্জাতিক
  • খেলা
Search

নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে শিশুর মৃত্যু আহত ১২

June 15, 2025

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর পাঁচদোনা—ঘোড়াশাল আঞ্চলিক সড়কের চাকশাল মোড়ে বাস মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তৃষা আক্তার (১২) নামে এক শিশু মারা গেছে। এসময় আহত হয়েছে আরো ১২ জন যাত্রী। রবিবার দুপুরে সদর উপজেলার পাঁচদোনার চাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৃষা আক্তার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার মেয়ে। সে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলো।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে দুপুর ১২টার দিকে পাঁচদোনার চাকশাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক ঘোড়াশালগামী সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সাথে ত্রি—মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অটোরিকশা ও মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা তৃষা নামের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। এতে অটোরিকশা ও মাইক্রোবাসের ১২ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা ও সদর হাসপাতাল ও ঘোড়াশালের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়।

মাধবদী থানার উপপরিদর্শক জুয়েল রানা জানান, বাস মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুজুন

সর্বশেষ

  • Kostenloses Plinko Spiel On The Internet Jetzt Spielen

    March 17, 2026
  • Los criptomonedas posibilitan elaborar transferencias rapidas y no ha transpirado con mayor intimidad acerca de los sitios sobre poker en internet

    March 17, 2026
  • El amplio folleto de juegos que usan unas dos

    March 17, 2026
  • Platin casino acontece su cumpleanos del otorgarte algunos de los mas grandes bonos de su tarima

    March 17, 2026
  • Se podra juguetear tragamonedas, mesas e interactuar con individuos reales

    March 16, 2026

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

ক্যাটাগরি

  • 2 (1)
  • casino (1)
  • casino utan svensk licens (1)
  • Public (82)
  • Uncategorized (1,534)
  • অপরাধ (4)
  • আন্তর্জাতিক (3)
  • খেলা (19)
  • জাতীয় (354)
  • নরসিংদীর খবর (356)
  • ফিচার (8)
  • সারাদেশ (346)

সম্পাদক ও প্রকাশক

সম্পাদক: মনজিল এ মিল্লাত, প্রকাশক: নাছিমা বেগম

মোবাইল: 01715134082, 01521311299

ইমেইল:ajkerkhojkhabor@gmail.com

অফিস: ৪৮ তরোয়া, নরসিংদী-১৬০০.

Scroll to Top