নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাত চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের অর্জন

ক্রীড়া প্রতিবেদক
নেপালে অনুষ্ঠিত ১২ তম এভারেস্ট আন্তর্জাতিক কারাত চ্যাম্পিয়নশীপ -২০২৬ বাংলাদেশ দলের সাফল্য।
২৯-৩১ মে ৮ দেশের অংশগ্রহণে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিয়োগিতায় বাংলাদেশ দল মোট ৩ টি স্বর্ণ, ১ টি রৌপ্য ও ৩ টি ব্রোঞ্জ পদক অর্জন করে ৩য় অবস্থানে রয়েছে।
বাংলাদেশের এই সাফল্যের পেছনে নরসিংদী জেলার খেলোয়াড়দের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য।
পদকজয়ী খেলোয়াড়দের সাফল্যঃ
নাছরিন আক্তার তামান্নাঃ সিনিয়র বিভাগে কাতা ও কুমিতে ২টি স্বর্ণ পদক অর্জন করে অনন্য কৃতিত্ব প্রদর্শন করেন। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি “Best Female Player” সম্মাননা ও বিশেষ ট্রফি অর্জন করেন, যা নরসিংদী তথা বাংলাদেশের জন্য গর্বের বিষয়।
নাছরিন আক্তারঃ সিনিয়র বিভাগে কাতায় স্বর্ণ পদক এবং কুমিতে রৌপ্য পদক অর্জন করে বাংলাদেশের পদক ভাণ্ডার সমৃদ্ধ করেন। সৌমিলি রায়ঃ জুনিয়র কাতা বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। সৌম দীপ রায়ঃ জুনিয়র কাতা বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। নাফিজ সরকারঃ কুমিতে বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন।
নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতি ১২ তম এভারেস্ট আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ তথা নরসিংদী জেলার এই বিরল সাফল্যে কোচ, ম্যানেজারসহ সকল খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।