নিজস্ব প্রতিবেদক
০৬ জুন জেলা প্রশাসন নরসিংদীর আয়োজনে
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক রেলি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন , ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই, আমরা সবাই মিলে পরিচ্ছন্ন নরসিংদী গড়ে তুলবো।
তিনি নরসিংদীবাসীর উদ্দ্যেশে আরো বলেন , সরকার বা পৌরসভার পক্ষে সবকিছু পরিস্কার করা সম্ভবপর নয়। পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানে অঙ্গ। আমরা প্রতিদিন স্ব স্ব বাড়ির আঙ্গিনা ও প্রতিষ্ঠান পরিস্কার রাখবো। ফুলের টব ,ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার , পানির ট্যাংক ও অন্যান্য পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিস্কার করবো। তিনি শিক্ষকদের উদ্দ্যেশে বলেন , স্কাউট ও শিক্ষার্থীদের নিয়ে স্কুল আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ , তাদের সুস্থভাবে বেড়ে উঠতে হবে।
” আতংক নয় সচেতনতা – ডেঙ্গু প্রতিরোধেই সুস্থতা – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে তিনি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করে সার্কিট হাউজ পর্যন্ত রেলির নেতৃত্ব দেন। এসময় সিভিল সার্জন ডাঃ বুলবুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মুঃ রাসেদুজ্জামান , অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সজীব শাহরীন, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা সম্পাদক মনজিল এ মিল্লাতসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,শিক্ষক, কর্মচারী অংশ নেয়।
সবাই মিলে পরিচ্ছন্ন নরসিংদী গড়ে তুলবো – ইসরাত জাহান কেয়া











