নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী ফুটবল খেলায় নরসিংদী সদর উপজেলা বিজয়ী

ক্রীড়া প্রতিবেদক
০২ মে স্বপ্নের পথে বিজয়ের সাথে ১২-১৪ বছর বয়সী খেলোয়াড়দের সুপ্ত প্রতিভা বিকাশে সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধনের পর সারাদেশের ৬৪ টি স্টেডিয়ামে একযুগে খেলা শুরু হয়।
নরসিংদী জেলার উদ্বোধনী খেলাটি শুরু হয় ফুটবল খেলার মাধ্যমে। নরসিংদী সদর উপজেলা দল বনাম বেলাব উপজেলা দলের মধ্যকার খেলার প্রথমার্ধে নরসিংদী সদর উপজেলা ৩ টি গোল করে। দ্বিতীয়ার্থে নরসিংদী সদর আরো ১ টি গোল করে। ফলে নরসিংদী সদর ৪ বেলাবো ০। নক আউট পদ্ধতিতে নরসিংদী সদর উপজেলা দল ফুটবল খেলায় দ্বিতীয় রাউন্ডে উর্ত্তীণ হয়।
খেলায় নরসিংদী সদর , শিবপুর, বেলাবো , রায়পুরা, পলাশ, মনোহরদী ও নরসিংসী পৌরসভাসহ ৭ টি দল অংশ নিবে।
ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন,
অ্যাথলেটিক্স, ও মার্শাল আর্ট ৮ ইভেন্টে বালক বালিকা অংশগ্রহণ করবে।
নরসিংদী জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন নরসিংদী সদর ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবীর খোকন, শিবপুরের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী, রায়পুরার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক মোঃ তোফাজ্জল হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মু. রাশেদুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, জেলা স্পোটর্স অফিসার হীরা আক্তার।
নরসিংদী সদর উপজেলার খেলোয়াড়বৃন্দঃ
রাকিবুল গোলকিপার, নাবিল, আহাদ, আবু বকর, ফাহিম, সৌরভ, মাহের, তানভির, বাকির, ছালমান ও জিহাদ।
বেলাবো উপজেলার খেলোয়াড়বৃন্দঃ
বিজয় গোলকিপার, শামীম, জনি, তাওহীদ, বিজয় ,তনয়, সামি, জোবায়ের, আশরাফুল ও জাহিদ।