২৮৭ জন বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন নরসিংদী সদর উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট নরসিংদী সদর উপজেলা অমৃত সাগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ২৮৭ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মুঃ রাসেদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবদুল কাইয়ুম, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস।
বক্তব্য রাখেন নরসিংদী বিয়াম জিলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াছির আরাফাত, ভূইয়ুম দাখিল মাদ্রাসার সুপার মোঃ হেলাল উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান। আলোচনা শেষে নরসিংদী সদর উপজেলার ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের ২১৬ জন এবং ৯ টি মাদ্রাসার ৭১ জন বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্র্যাস্ট, সনদ ও একটি করে গাছের চারা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার যা ই হই না কেন, আমাদের ভালো মানুষ হতে হবে। মানবিক মানুষ হতে হবে।