নরসিংদীতে শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আই স্পেলিং স্টার প্রাথমিক বাছাই পর্ব সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে উৎসবমূখর পরিবেশে শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আই আয়োজিত জাতীয় ইংরেজি বানান প্রতিযোগিতা ও টিভি রিয়েলিটি শো স্পেলিং স্টার ২০২৬ এর প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর ব্রাহ্মন্দী গার্লস স্কুল অ্যান্ড কলেজে শুক্রবার সকাল ১০ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলে এই বাছাই পরীক্ষা। পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ ও ৫ম শ্রেণির ২২৪ জন শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষার সার্বিক পরিবেশ পরিদর্শন করেন, নরসিংদী সদরের সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা বীণা রানী সরকার। এসময় সাথে ছিলেন কেন্দ্র প্রধান মো. নূরুন নবী ইসলাম।

এমন আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিভাবকরা। আনন্দিত ও উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও।

আয়োজকরা বলছেন, শিশুদের ইংরেজি বানান দক্ষতা ও শব্দভান্ডার বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা বিকাশে এমন আয়োজন বিশেষ ভুমিকা পালন করবে।

সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা বীণা রানী সরকার জানান, শিশুদের ইংরেজিভীতি দূর করে মাতৃভাষার মতো স্বাভাবিক ও আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিকে গ্রহণ ও শেখার মানসিকতা তৈরি করছে এই আয়োজন।

উক্ত বাছাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নরসিংদীর বিভিন্ন স্কুল থেকে মোট ৪৭৪ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে।

উল্লেখ্য, পরবর্তী বিভাগীয় রাউন্ডে প্রায় ৫০০ নির্বাচিত পরীক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে। সেখানে লিখিত ও মৌখিক মূল্যায়নের মাধ্যমে দেশব্যাপী ১০০ জন প্রতিযোগীকে নির্বাচিত করা হবে। নির্বাচিত এই ১০০ জনকে নিয়ে চ্যানেল আইয়ের পর্দায় স্পেলিং স্টার এর মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

স্পেলিং স্টার-এর মূল প্রতিযোগিতায় শীর্ষ ১০ প্রতিযোগীর জন্য থাকবে আকর্ষণীয় ল্যাপটপসহ বিশেষ পুরস্কার। পাশাপাশি পুরস্কার হিসেবে থাকবে ৩ লাখ টাকা, ২ লাখ টাকা, ১ লাখ টাকা এবং দুজনের জন্য ৫০ হাজার টাকা করে নগদ অর্থ।