নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের নিয়ে “আনন্দ আলপনা” শিরোনামে ব্যতিক্রমী এক মিলনমেলার আয়োজন করেছে নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল এন্ড হোমস ।
১৩ নভেম্বর দিনব্যাপী নরসিংদীর পাঁচদোনায় ড্রিম হলিডে পার্কে আয়োজিত মিলনমেলায় হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করে। নতুন প্রজন্মকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা, সৃজনশীল কর্মকাণ্ড ও প্রযুক্তিতে বিশ্ব দরবারে শক্ত অবস্থান তৈরি করা সহ নানা বিষয়ে আলোচনা হয় অনুষ্ঠানে। জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা এবং নরসিংদীতে সুশিক্ষার প্রসার সহ নানা বিষয়ে বক্তব্য রাখেন বক্তারা। স্কুলটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: আরিফ পাঠানের সভাপতিত্ত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী- ৩ শিবপুর আসনের সংসদ মনজুর এলাহী। বক্তব্য রাখেন
যুবদল সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ কালাম মাহমুদ, এড. নজরুল ইসলাম, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল এন্ড হোমসের প্রতিষ্ঠাতা আবু তাহের বেলাল, ফোরকান মিয়া, শামীম সরকার ও বেলাল হোসেন খান।
অনুষ্ঠান উপস্থাপনা করেন নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল এন্ড হোমসের প্রিন্সিপাল মোঃ রাজিউল্লাহ রাজিব।
শিক্ষা প্রসারে নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল এন্ড হোমসের গুণীজন মিলনমেলা











