৮ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নরসিংদী সরকারি মহিলা কলেজের ৬ তলা বিজ্ঞান ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
বিজ্ঞান শিক্ষার প্রসার ও বিজ্ঞান শিক্ষার মান উন্নয়নে নরসিংদী সরকারি মহিলা কলেজে ০৬ তলা ভিত বিশিষ্ট নবনির্মিত ০৬ তলা বিজ্ঞান ভবনের শুভ উদ্বোধন করলেন নরসিংদী -১(সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন ও জাতীয় সংসদের ৩০২ আসনের সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা।
১৩ নভেম্বর শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাছিমা আক্তার।
৮ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিজ্ঞান ভবনের
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপি এর অংগ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, কলেজের অধ্যাপকবৃন্দ, এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।