৭ নভেম্বরের চেতনায় যেকোনো ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে – খায়রুল কবির খোকন এমপি

নিজস্ব প্রতিবেদক
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের এমপি খায়রুল কবির খোকন বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য অতীতে যেমন চক্রান্ত হয়েছে, এখনও গভীর চক্রান্ত চলছে। তবে ৭ই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে যেকোনো ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে।

খায়রুল কবির খোকন আরো বলেন, জিয়াউর রহমান বীরউত্তম শুধু একাত্তরের মহান স্বাধীনতার ঘোষণাই দেননি, তিনি নিজে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। যুদ্ধ শেষে তিনি লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আবার ব্যারাকে ফিরে গিয়েছিলেন। পরবর্তীতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে এ দেশের মানুষ তাকে আবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসিয়েছিল। কারণ তাঁর নেতৃত্ব ছাড়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষা করা সম্ভব ছিল না। ১৯৭৫ সাল পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা ‘বাকশাল’ কায়েম করেছিল। মাত্র তেরো মিনিটের ব্যবধানে সংসদীয় গণতন্ত্রের কবর রচনা করে মানুষের মুখ ও বাকস্বাধীনতার ওপর শৃঙ্খল পরানো হয়েছিল। সেই সময় দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করেছে এবং রক্ষীবাহিনীর মাধ্যমে দেশকে ধ্বংসের কিনারায় দাঁড় করানো হয়েছিল। শুধু সরকারি চারটি পত্রিকা বাদে সব সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল।

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, ন্যায়বিচার এবং মানবাধিকার ফিরিয়ে দিয়েছিলেন। তিনি একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের জাতিসত্তার পরিচয় দিয়েছিলেন—আমরা ভাষায় বাঙালি হলেও জাতিতে বাংলাদেশি।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে খোকন বলেন, “শেখ হাসিনার সরকার ইতিহাস বিকৃত করে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিল। তারা ৭ই নভেম্বরের রাষ্ট্রীয় ছুটিও বাতিল করেছিল। কিন্তু ইতিহাস বড় নির্মম, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, আজ তাদের করুণ পরিণতি হয়েছে। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার কারণে আজ তারা ক্ষমতাচ্যুত ও দলীয়ভাবে বিপর্যস্ত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ৭ই নভেম্বরের ছুটি পুনর্বহাল করেছে।

৮ নভেম্বর নরসিংদী জেলা তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউটে
জেলা ছাত্রদলের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহী রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জীবন দর্শন ও কর্মের উপর কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা -২০২৬ পুরস্কার বিতরণ অনুষ্ঠান
প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপি। উদ্বোধক এড. শিরীন সুলতানা এমপি। বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী এমপি, জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।
অনুষ্ঠান উপস্থাপনায় জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত।
উল্লেখ্য, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নরসিংদী সদর উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে ৪ জন করে প্রতিযোগী অংশ গ্রহণ করেন।