নিজস্ব প্রতিবেদক
“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ “- এই প্রতিপাদ্য নিয়ে বর্নিল রেলি, জাতীয় সংগীত, বেলুন ও শান্তির প্রতিক পায়রা ওড়ানো, সমবায় মেলা উদ্বোধন শেষে আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
৮ নভেম্বর সমবায় বিভাগ নরসিংদীর আয়োজনে
জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নরসিংদী ১ সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী ৫ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী ৩ সংসদ সদস্য মনজুর এলাহী, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার হাসান আল মামুন, বক্তব্য রাখেন আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, মাহবুবুর রহমান মনির, শরীফ আহমেদ, রায়হান উদ্দিন।
বক্তারা বলেন, করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ –
এই প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী, তাৎপর্যপূর্ণ ও সুদূরপ্রসারী। এর মধ্যে রয়েছে দেশ গঠনের অঙ্গীকার, অর্থনৈতিক মুক্তির প্রত্যয়, সামাজিক সাম্য প্রতিষ্ঠার আহ্বান এবং সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উন্নয়নের স্বপ্ন।
সমবায় কেবল একটি অর্থনৈতিক কর্মকাণ্ডের নাম নয়; সমবায় হচ্ছে ঐক্য, সহযোগিতা, পারস্পরিক বিশ্বাস, অংশীদারত্ব ও সম্মিলিত প্রচেষ্টার একটি শক্তিশালী সামাজিক ও অর্থনৈতিক দর্শন।
সমবায়ের মূল দর্শন হচ্ছে একতাই শক্তি, সম্মিলিত উদ্যোগেই সমৃদ্ধি। একজন মানুষের পক্ষে যে কাজ করা কঠিন, অনেক মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সেই কাজ সহজেই সম্পন্ন করা সম্ভব।
বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি, কৃষি, মৎস্য, দুগ্ধ উৎপাদন, ক্ষুদ্র ও কুটিরশিল্প, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচনে সমবায় একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করে আসছে।
সমিতিসমূহ লটকন, কাঁঠাল, বেগুন, কলা ইত্যাদি উৎপাদন করে থাকে। এছাড়া, মহিলা সমবায় সমিতির মাধ্যমে নকশি কাথা, ব্লক বাটিক, স্কুল ব্যাগ সহ বিভিন্ন ধরনের ব্যাগ, কুলা ডালা, হাত পাখা ইত্যাদি উৎপাদন করে থাকে। পাশাপাশি মুরগির খামার ও গবাদি পশু পালন, মৎস্য আহরণ ও বিপণন, দোকান এবং বাজার ইত্যাদি পরিচালনার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, নারী উদ্যোক্তা তৈরি এবং যুব কর্মসংস্থানের ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে।
আমরা আশা করছি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সমবায় বিভাগ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত সহযোগিতার মাধ্যমে এই অর্থনৈতিক কার্যাবলী সামনে আরো বেগবান হবে।
আমাদের প্রত্যাশা, সমবায় হবে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে কেউ পিছিয়ে থাকবে না; যেখানে মানুষ নিজের শক্তিতে, অন্যের সহযোগিতায় এবং সম্মিলিত উদ্যোগে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে।
আসুন, আমরা সবাই মিলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, গণতান্ত্রিক, উৎপাদনমুখী ও আধুনিক সমবায় ব্যবস্থা গড়ে তুলি।
সমবায়ের শক্তিকে কাজে লাগিয়ে গড়ে তুলব বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ। আমাদের নরসিংদীতে বর্তমানে ৭২৩টি সক্রিয় সমবায় সমিতি রয়েছে এবং সমবায়ীর সংখ্যা ৭৮,৭২০ জন। গত অর্থ বছরে নরসিংদী সমবায় বিভাগ থেকে অডিট ফি বাবদ জমা দেয়া হয়েছে ৪,৮৮,০০০ টাকা এবং সমবায় উন্নয়ন তহবিল বাবদ জমা হয়েছে ৩,৭৯,০০০ টাকা।
বিভিন্ন সমিতি থেকে ঋণ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন প্রায় ৮,৯৯১ জন সমবায়ী।
সম্মানিত সমবায়ী ভাই ও বোনেরা,
সমবায় সমিতির মূল শক্তি হলো এর সদস্যবৃন্দ। একটি সমিতির সফলতা নির্ভর করে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, সততা, নিষ্ঠা, পারস্পরিক আস্থা এবং দায়িত্বশীল নেতৃত্বের ওপর।
কিন্তু আমাদের স্বীকার করতে হবে, সমবায় খাতে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। অনেক সমিতিতে সদস্যদের নিষ্ক্রিয়তা, নিয়মিত সভা না করা, হিসাব সংরক্ষণে দুর্বলতা, ঋণ আদায়ে অনিয়ম, নির্বাচনে জটিলতা, ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব এবং সমিতির মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হওয়ার মতো সমস্যা দেখা যায়।
এসব সমস্যা থেকে উত্তরণের জন্য আমি সমবায়ী নেতৃবৃন্দের ভুমিকা রাখার আহ্বান জানাচ্ছি। সমিতির কার্যক্রম পরিচালনায় সমবায় আইন, বিধিমালা ও উপ-আইন যথাযথভাবে অনুসরণ করা, নিয়মিত অভ্যন্তরীণ ও বিধিবদ্ধ নিরীক্ষা নিশ্চিত করা, সমিতির নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা, উৎপাদনমুখী, কর্মসংস্থানমূলক ও আয়বর্ধক প্রকল্প গ্রহণ করা। হিসাব ব্যবস্থাপনা, আর্থিক লেনদেন এবং প্রশাসনিক কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে গুরুত্ব আরোপ করতে হবে।
সম্মানিত অতিথিবৃন্দ,
নরসিংদী জেলা কৃষি, মৎস্য, ক্ষুদ্র ব্যবসা, নৌ-বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময় একটি জেলা।
নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস -২০২৬ উদযাপন











