• Facebook
  • X
  • Instagram
  • Pinterest
  • WhatsApp
  • RSS Feed
  • TikTok
আজকের খোঁজ খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • নরসিংদীর খবর
  • সারাদেশ
  • অপরাধ
  • আন্তর্জাতিক
  • খেলা
Search

অনতিবিলম্বে নির্বাচন দিন, নির্বাচিত সরকারই প্রয়োজনীয় সংস্কার করবে – গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

February 22, 2025

হলধর দাস
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, দেশের জনগণের ভোটাধিকার নিয়ে কোন প্রকার ছিনিমিনি খেলা যাবে না। অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে প্রয়োজনীয় সংস্কার করবে। সে ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিন মূলনীতির ভিত্তিতেই প্রয়োজনীয় সংস্কার হবে। তিন মূলনীতির ভিত্তিতে তারেক জিয়া ৩১দফায় সবকিছুর রোডম্যাপ তুলে ধরেছেন। তিনি ২২ ফেব্রুয়ারি বিকেলে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে দ্রব্য মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি ও পতিত ফ্যাসিবাদীদের চক্রন্ত মোকাবেলা এবং দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা সহ বিভিন্ন জনদাবীতে এ সমাবেশে হয়। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনুজীর আহমেদ টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, কর্ণেল (অব:) মোঃ জয়নুল আবেদীন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রোকেয়া আহমেদ লাকী, আব্দুল বাছেদ ভূইয়া, হারুন অর রশিদ হারুন, আকবর হোসেন, আবু সালেহ চৌধুরী, গোলাম কবির কামাল, ফাইজুর রহমান চেয়ারম্যান, গোলাম কবীর কামাল, মহসিন হুসাইন বিদ্যুৎ, সিদ্দিকুর রহমান নাহিদ , এডভোকেট উম্মে কুলসুম মায়া মুখ।
নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সে জন্য সংস্কার সংস্কার বলে কালক্ষেপন করে নির্বাচনকে পিছিয়ে নেয়া যাবে না। দেশে গণতন্ত্র না থাকলে ছাত্র জনতার আন্দোলন অর্থহীন হয়ে পড়বে। এ সরকার দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রমজানে দ্রব্যমূল্য বাড়লে সাধারণ মানুষ ফুসে উঠবে। দেশের আইন শৃখলা এখন নিয়ন্ত্রণে নেই। আইন শৃংখলা নিয়ন্ত্রণে আনতে সরকারকে আরো অধিকতর সতর্কতার সাথে কাজ করতে হবে। ৫ আগস্টের গণঅর্ভুত্থানে বিএনপি ও সমমনা সকল গণতন্ত্রকামী মানুষ ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলন করেছিল, এ কথা ভুলে গেলে চলবে না।

খুজুন

সর্বশেষ

  • Los criptomonedas posibilitan elaborar transferencias rapidas y no ha transpirado con mayor intimidad acerca de los sitios sobre poker en internet

    March 17, 2026
  • El amplio folleto de juegos que usan unas dos

    March 17, 2026
  • Platin casino acontece su cumpleanos del otorgarte algunos de los mas grandes bonos de su tarima

    March 17, 2026
  • Se podra juguetear tragamonedas, mesas e interactuar con individuos reales

    March 16, 2026
  • The evolution of casinos tracing the roots of gaming culture

    March 16, 2026

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

ক্যাটাগরি

  • 2 (1)
  • casino (1)
  • casino utan svensk licens (1)
  • Public (82)
  • Uncategorized (1,533)
  • অপরাধ (4)
  • আন্তর্জাতিক (3)
  • খেলা (19)
  • জাতীয় (354)
  • নরসিংদীর খবর (356)
  • ফিচার (8)
  • সারাদেশ (346)

সম্পাদক ও প্রকাশক

সম্পাদক: মনজিল এ মিল্লাত, প্রকাশক: নাছিমা বেগম

মোবাইল: 01715134082, 01521311299

ইমেইল:ajkerkhojkhabor@gmail.com

অফিস: ৪৮ তরোয়া, নরসিংদী-১৬০০.

Scroll to Top