নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের আয়োজনে মীরপুর বাংলা কলেজ মাঠে৷ দিনব্যাপী মডেল কাব হলিডের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, শিশু কিশোরদের মধ্যে দলগত চেতনা, নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশে ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে স্কাউটের ভূমিকা অপরিসীম।
শিশু কিশোরদের সুস্থ সুন্দর ভাবে গড়ে তুলতে, মাদক মুক্ত রাখতে স্কাউটিং ও খেলাধুলা করতে হবে। বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আমাদের মানবিক বাংলাদেশ গড়তে হবে। আমি তোমাদের কয়েকটি পারফর্মেন্স দেখে মুগ্ধ। স্কাউটরা খেলাধুলায় ভালো করার জন্য ক্রীড়া সামগ্রী দিব।
১২ সেপ্টেম্বর কাব হলিডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের কমিশনার ড. সাধন কুমার বিশ্বাস এলটি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক উপকমিশনার ( প্রোগ্রাম ও আন্তর্জাতিক) মোঃ সায়েদ বাসিত।
উদ্বোধন অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মোঃ শামসুল হক, আঞ্চলিক কমিশনার ড. সাধন কুমার বিশ্বাস, আঞ্চলিক সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান এলটি, আঞ্চলিক উপকমিশনার মোঃ সায়েদ বাসিত।
এসময় খাদ্য ব্যবস্থাপনা উপ কমিটির আহবায়ক আঞ্চলিক উপকমিশনার মোঃ ইস্রাফিল, সদস্য সচিব বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক গাজী খালেদ মাহমুদ, প্রোগ্রাম কো অডিনেটর আঞ্চলিক উপকমিশনার আফরোজা খাতুন, বিচারক উপকমিটির আহবায়ক এস এম নজরুল ইসলাম, রেজিষ্ট্রেশন উপকমিটির আহবায়ক ফরিদা ইয়াসমিন, সদস্য সচিব সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, প্রচার প্রকাশনা উপকমিটির আহবায়ক আঞ্চলিক উপকমিশনার মিজানুর রহমান সোহাগ, সদস্য নরসিংদী জেলা সম্পাদক মনজিল এ মিল্লাতসহ ঢাকা অঞ্চলের কর্মকর্তা, ঢাকা মেট্রোসহ ১৩ টি জেলার কমিশনার, সম্পাদক, কোষাধ্যক্ষ, ইউনিট লিডার ও প্রায় ৩ হাজার কাব স্কাউট অংশ গ্রহণ করে।
দিনব্যাপী কাব হলিডে তে শিশুরা বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, কুচকাওয়াজ ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেয়।
শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে স্কাউটের ভূমিকা অপরিসীম – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক











