মামুনুর রশিদ
নরসিংদীর মাধবদীতে আলভী ক্যাফের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর সদর উপজেলার সেখেরচর যুবনগর এই ক্যাফেটির যাত্রা শুরু হলো। নরসিংদী ও মাধবদীর মানুষ ভ্রমণ পিপাসু ও ভোজন প্রিয়। সেই চিন্তাকে সামনে রেখে আন্তর্জাতিকমানের মানসম্মত কফি এই এলাকার ভোজন প্রিয় মানুষের কাছে উপস্থাপনের লক্ষ্যে ক্যাফেটি চালু করার কথা জানান প্রতিষ্ঠানটির একমাত্র পরিচালক বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আল আমিন রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদীর এলাকার বিশিষ্ট শিল্পপতি মোঃ মোশাররফ হোসেন, সেলিম রহমান, শাহীন আহমেদ, বিশিষ্ট রাজনৈতিক নেতা শাহানশাহ খন্দকার সোহেল, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা, নরসিংদী জেলা বিএনপির সদস্য মোঃ রফিকুল ইসলাম, নরসিংদী জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি নাসিরউদ্দিন(ভিপি নাসির), মাধবদী প্রেসক্লাবের সভাপতি মোঃ মকবুল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলমান্দী ইউনিয়ন আমীর মাওলানা মোঃ জহির আহমেদ
এখানে পাওয়া যাবে জুস, কেক, পিজ্জা, বিভিন্ন পানীয়,ফাস্ট ফুড আইটেম, সুপ, সামুদ্রিক মাছের আইটেমসহ রেস্টুরেন্টের সকল প্রকার আইটেম।
মাধবদীতে আলভী ক্যাফের শুভ উদ্বোধন











