নিজস্ব প্রতিবেদক
“তালবীজ রোপণ করি, বজ্রপাত নিরোধ করি – সবুজ বনায়নে ভবিষ্যতের বাংলাদেশ গড়ি ” বাংলাদেশ স্কাউটস মনোহরদী উপজেলার উদ্যোগে গোখলা থেকে হাতিরদিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক উভয় পাশে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধনকালে ২ হাজার বীজ রোপণ করা হয়।
৬ অক্টোবর বিকেল ৩ টায় গোখলা লুলুয়েদ্বীন মাদ্রাসা প্রাঙ্গণে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও মনোহরদী উপজেলা স্কাউটসের সভাপতি মাহামুদুল হাসান। বক্তব্য রাখেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান, বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা সম্পাদক মনজিল এ মিল্লাত। এসময় বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার কোষাধ্যক্ষ মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী কমিশনার শাহরুখ ইশতিয়াক খান সাকিব, জেলা কাব লীডার আব্দুর রহিম, মনোহরদী উপজেলা স্কাউট সম্পাদক বদরুল ইসলাম মোল্লা, উপজেলা কাব লিডার মোস্সতফা কামালসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউনিট লিডার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন মনোহরদী উপজেলা স্কাউটস কমিশনার এ টি এম আশরাফুল আলম।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছর ২৫ কোটি বৃক্ষ রোপণ সঠিকভাবে বাস্তবায়নে দায়িত্ব বন্টন করা হয়েছে।
১. তালবীজ সংগ্রহ কার্যক্রম: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক/স্বেচ্ছাসেবী ও বন বিভাগের সহায়তায় তালবীজ সংগ্রহ। এক্ষেত্রে মাধ্যমিক পর্যায় ও মাদ্রাসা থেকে এস এস সি/দাখিল সেন্টার প্রতিষ্ঠানে এবং প্রাথমিক পর্যায়ে ক্লাস্টার বিভাগীয় প্রত্যেক প্রতিষ্ঠান হতে ন্যূনতম ১০টি করে তালবীজ সংগ্রহ করে নির্ধারিত তারিখে জমা দিবে এবং উপজেলা তা অনতিবিলম্বে সমন্বয় করে সংগ্রহ করবে ও বাছাই করবে সাথে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সংগ্রহ নিশ্চিত করবে। উল্লেখ্য যে, যে তালের একটি বীজ(এক হাইল্লা) তা সংগ্রহে প্রাধান্য দিতে যে গুলোর টিকে থাকার সম্ভাবনা বেশি। বাস্তবায়নে: প্রাথমিক শিক্ষা অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার
২. স্থান/জায়গা নির্ধারণ কার্যক্রম: প্রাথমিকভাবে হাটে পাও সিএন্ড বি ফ্লাইওভারের উত্তরপাশ থেকে সাগরদী পর্যন্ত ঢাকা মঠখোলা সড়কের উভয় পাশে রাস্তার ঢালে সারিবদ্ধভাবে এবং হেতিমদী বাইপাস ভাইরাল রোড/চালাকচর বাজার রোডের উভয় পাশে ১৫ফিট দূরে দূরে রোপন করতে হবে। বাস্তবায়নে: সভাপতি
৩. রোপন পদ্ধতি কার্যক্রম: তালবীজ রোপনের জন্য খুব বেশি মাটি খননের প্রয়োজন নেই শুধু অল্প গর্ত করে তালবীজের অর্ধেক মাটিতে পুতে দিতে হবে। প্রয়োজনে নিরাপত্তা বেড়া প্রয়োজন হতে পারে এবং সময় সময় আগাছা পরিষ্কার করে দিতে হবে তবে চারাগাছ বড় হতে শুরু করলে এসবের প্রয়োজন কমে আসবে। মাটি খননকাজে, দা, কুদাল, খনতি, কাস্তে, শাবল যে যেটা সংগ্রহ করতে পারে তা দিয়েই কাজ চালাতে পারবে এবং জেল/ফিতা প্রয়োজন হবে। বাস্তবায়নে: সংশ্লিষ্টজন
৪. যারা রোপনের দায়িত্ব পালন করবে কার্যক্রম: নির্বাচিত প্রতিষ্ঠানের প্রধান/প্রতিনিধি, ইউনিট লিডার/দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, এম এল এস এস, ইউনিটের ৬ জন কাব স্কাউট(১ ষষ্ঠক)/ ৮ জন স্কাউট(১ পেট্রোল), পৌরসভার ক্ষেত্রে তাদের কর্মী বাহিনী। প্রত্যেক প্রতিষ্ঠান নিম্নবর্ণিত এলাকায় ধারাবাহিকভাবে নিজেদের মাঝে আন্তঃসমন্বয় করে তালবীজ রোপণ কাজ সম্পন্ন করবে। প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত এলাকা বন্টন করে চিহ্নিত থাকবে যাতে এলাকা শুরু এবং এলাকা শেষ লিখা থাকবে এবং তালবীজ সমন্বয়কের কাছে পৌঁছে দেওয়া হবে অথবা সংরক্ষিত থাকবে। বাস্তবায়নে: কাব লিডার, স্কাউট লিডার
৫. দায়িত্ব বন্টন দক্ষিণ দিক হতে ক্রমান্বয়ে কার্যক্রম:
গ্রুপ-১: নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়-০১৭১৪৬১৭৬০১, নোয়াদিয়া দক্ষিণ সপ্রাবি-০১৯১৪০৩১৬৬১,
গ্রুপ-২: একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়-০১৭০৩১৪৯৮৯৭, একদুয়ারিয়া সপ্রাবি-০১৭৬৭৭২৭৯৫২,
গ্রুপ-৩: গোছাতলা লুতফুযে দ্বীন মাদ্রাসা-০১৭৪৬৩৩৫৪৯০, গোছাতলা মাঈন উদ্দিন সপ্রাবি-০১৭১৮৭৮০৪৪৭,
গ্রুপ-৪: হিতাশী সপ্রাবি-০১৭১১৫৭৫১৫৫, শামসুদ্দিন মেমোরিয়াল একাডেমি-০১৭১২৪৭১৫৮৭,
গ্রুপ-৫: হাতিরদিয়া সপ্রাবি-০১৭১৬৩১৭৬৫১, হাতিরদিয়া ছাদত আলী উচ্চ বিদ্যালয়-০১৮১৯৮৬১৯৬৬,
গ্রুপ-৬: ছোট শুকুন্দী সপ্রাবি-০১৭১৮৫৭৫৪৫১,
গ্রুপ-৭: মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়-০১৭৬৩০১৯৬৪৬, মনোহরদী মডেল সপ্রাবি-০১৭১৬৬৫৩৬৯৪, চন্দনবাড়ি সিনিয়র মাদ্রাসা-০১৬৬১২৬৪৪১৪ ও স্পেশাল টিম
*ভ্রাম্যমাণ বিশেষ সহায়তা টিম:
১। মু: মতিউর রহমান,প্রশি-নোয়াকান্দী সপ্রাবি-০১৭১৫৬৯৫৫৫০
২। সৈয়দ মনিরুজ্জামান,প্রশি – বাঘীবাড়ি সপ্রাবি- ০১৭১৮৮০ ৩৩৩৬
৩। মোঃ মোস্তফা কামাল, সশি,(উডব্যাজার ),উপজেলা কাব লিডার- ০১৮৭৫২৫৫১৫৬
৪। আব্দুর রহিম, সশি, (উতব্যান্ডার) , জেলা কাব লিডার, ০১৭১৭৭৮১৯৫৮
৫। দীপন ভৌমিক, প্রশি,(উডব্যাজার),লক্ষ্মীপুর একদুয়ারিয়া সপ্রাবি-০১৭১৬১৬৩৬৯৯
৬। মোঃ সেলিম মিয়া, ক্রীড়া শিক্ষক,দৌলতপুর উচ্চ বিদ্যালয়-০১৭৫২২৯৯৩৩০
৭। মোঃ জাহাঙ্গীর আলম, জেলা স্কাউট সম্পাদক – ০১৭৪২২২৫৫০৬
৮। মোঃ জয়নাল আবেদীন,সিনিয়র শিক্ষক, নোয়াকান্দী উচ্চ বিদ্যালয়-০১৭১৮৮১৪৪৪৫
বাস্তবায়নে: সংশ্লিষ্ট সকলে
৬. নিরাপত্তা ও সতর্কতা কার্যক্রম: নিরাপত্তাই সর্বাগ্রে – কাব স্কাউট এবং স্কাউটগণ সার্বক্ষণিকভাবে একজন এডাল্ট লিডারের তত্ত্বাবধানে থাকবে কোনক্রমেই নজরধারীর বাইরে থাকবে না এক্ষেত্রে সেইফ ফ্রম হার্ম নীতি অনুসরণীয়।তারা রাস্তার বাফারজোন ব্যতিত অন্য কোন স্থানে অবস্থান করবে না। কোন গর্তে হাত বা পা দিবে না, যেখানে কোপবাড় সেখানে আগে লম্বা লাঠি বা কাঠ দিয়ে আঘাত করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং নিরাপদ মনে হলে সেখানে গমন করবে বা সে স্থানের নিকটবর্তী হবে। বিষয়টি উপজেলা প্রশাসন সার্বিক সমন্বয় ও প্রশাসনিক সহায়তা প্রদান করবে।স্থানীয় পুলিশ প্রশাসন যানবাহন নিয়ন্ত্রণে সহায়তা প্রদান করিবে।ফায়ার সার্ভিস জরুরী নিরাপত্তা ও সচেতনতামূলক সহযোগিতা করবে তাছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ সক্রিয় ভূমিকা পালন করবে এবং স্থানীয় রোভার স্কাউট, ও স্বেচ্ছাসেবী সংগঠন যুক্ত করা।পত্র মারফত সংশ্লিষ্টদের দায়িত্ব প্রদান করা হবে
বাস্তবায়নে: ১।উপজেলা প্রশাসন, ২।বাংলাদেশ পুলিশ, ৩।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ৪।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ৫। ইউনিয়ন পরিষদ।
৭. বিবিধ কার্যক্রম: একযোগে স্বল্প সময়ে কার্যক্রম পরিচালিত হবে, স্কাউটদের ব্যাজ দিয়ে মূল্যায়ন করা, প্রচারে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া,অনলাইন প্লাটফরম ব্যবহার।











