নরসিংদীতে আবৃত্তি প্রতিযোগিতা ” অনন্য প্রতিভা ” র লোগো উম্মোচন

নিজস্ব প্রতিবেদক
জ্বলে উঠো আপন আলোয় – প্রতিপাদ্য নিয়ে
৩০ এপ্রিল নবধারা প্রি স্কুলে শব্দের শক্তি, কণ্ঠের জাদু আর প্রতিভার দীপ্তি ছড়িয়ে দিতে নবধারা কন্ঠশীলনের “অনন্য প্রতিভা” আবৃত্তি প্রতিযোগিতা-২০২৬ এর লোগো উম্মোচন করা হয়েছে।
লোগো উম্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেয় আজকের খোঁজ খবর সম্পাদক মনজিল এ মিল্লাত, বিশ্ব সাহিত্য কেন্দ্রের নরসিংদী জেলা সংগঠক মোঃ আনিসুর রহমান ভূঁইয়া, লেখক ও কলামিস্ট সরকার ছগির আহমেদ, নাট্য ব্যক্তিত্ব এম এ মজিদ, অপরাজিতা নরসিংদীর সভাপতি কামরুন নেছা, বিচারক মোঃ রাজী উল্লাহ রাজিব ও মোঃ আলতাফ হোসেন রানা। অনুষ্ঠান উপস্থাপনা করেন অনির্বাণের সভাপতি মাহমুদুল হাসান।
আবৃত্তি প্রতিযোগিতা ৪ টি গ্রুপে ক গ্রুপ প্রথম থেকে চতুর্থ শ্রেণি ; খ গ্রুপ পঞ্চম থেকে অষ্টম শ্রেণি; গ গ্রুপ দ্বাদশ শ্রেণি এবং ঘ গ্রুপ উম্মুক্ত। অর্থাৎ শিশু-কিশোর থেকে উন্মুক্ত—সবার জন্য এই আয়োজন, যেখানে কণ্ঠে ফুটে উঠবে কবিতার সৌন্দর্য, ভাবনার গভীরতা এবং আত্মবিশ্বাসের উজ্জ্বল প্রকাশ।
তবে কবিতা মুখস্ত বলতে হবে, দেখে দেখে বলা যাবে না। অশ্লীল রাজনৈতিক বা আপত্তিকর কোন কবিতা গ্রহণযোগ্য নয়। থাকবে আকর্ষণীয় পুরস্কার, সনদপত্র এবং নিজের প্রতিভা তুলে ধরার অসাধারণ সুযোগ।
আগামী ১৬ মে রোজ শনিবার সকাল ৯ টায় নবধারা প্রি স্কুল ব্রাহ্মন্দী নরসিংদীতে প্রতিযোগিতা শুরু হবে।