মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আবু সালেহ চৌধুরী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন

মামুনুর রশিদ
সভাপতি আবু ছালেহ চৌধুরী, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, সহ সভাপতি জসিম উদ্দীন ভূইয়া, হাজী মোঃ আইনুল হক, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, হাজী মোঃ বেনজির আহমদ, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মোতালিব হোসেন, ক্রীড়া সম্পাদক কাজী মাসুদ মিয়া, অডিটর আলহাজ্ব মোঃ জাকির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক হাজী মোঃ আফজাল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ মোঃ শাহাদাত হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাজী মোঃ মজিবুর রহমান, নির্বাহী সদস্য আলহাজ্ব হাফেজ আব্দুর রহমান ও এম এ মোমেন।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর উৎসবমুখর পরিবেশে প্র্যাচের মানচেস্টার খ্যাত নরসিংদীর মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ৪টি জোনে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্য থেকে ব্যবসায়ীদের রায়ে চূড়ান্তভাবে ১৫ জন প্রার্থী বিজয়ী নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ৪টি জোনের মধ্যে ১নং জোন থেকে নির্বাচিত ১১জন হয়েছেন আবু সালেহ চৌধুরী, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, আয়নুল হক, মফিজুল ইসলাম, জাকির হোসেন জাহের, মুতালিব হোসেন, বেনজির আহমেদ, কাজী মাসুদ, আফজাল, হাফেজ আব্দুর রহমান। ২ নং জোন থেকে নির্বাচিত হয়েছেন এম এ মোমেন, জসিম উদ্দিন। ৩ নং জোন থেকে শাহাদাত হোসেন ও ৪ নং জোন থেকে মজিবুর রহমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ২ হাজার ৩২টি ভোটের মধ্যে ৬৫টি ভোট বাতিল বলে গণ্য হয়। ভোট গণনা শেষে গভীর রাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হলে বিজয়ী প্রার্থীদের সমর্থক ও সাধারণ ব্যবসায়ীদের মাঝে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে।