বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন। স্থানীয় সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে উপজেলায় বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার এক নতুন অধ্যায়ের সূচনা হলো।
​বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের শুভ উদ্বোধন ফলক উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি । উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে প্রেস ক্লাব প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
​বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ শামীম শিবলী
এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি এম.এ.খালেক, অতিরিক্ত সচিব বাবুল মিঞা,
উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম মুসা (ভিপি), ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাবেক বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, এবং প্রশাসনিক কর্মকর্তারা।
​প্রধান অতিথির বক্তব্যে বলা হয়, “সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ এবং সাংবাদিকরা সমাজের বিবেক। বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের এই নতুন ভবন সাংবাদিকদের কাজের পরিবেশকে আরও সুন্দর ও আধুনিক করবে। আমরা আশা করি, এই আধুনিক ভবনকে কেন্দ্র করে বাঞ্ছারামপুরের উন্নয়ন, সম্ভাবনা ও নানা সমস্যার কথা নিরপেক্ষভাবে উঠে আসবে।”
​প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে জানান, নতুন ভবনে রয়েছে সাংবাদিকদের নিউজ লিখার জন্য সুন্দর পরিবেশ এই সুবিধার মাধ্যমে তরুণ সাংবাদিকরা আরও দক্ষ হয়ে উঠবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
​উদ্বোধনী শেষে বাঞ্ছারামপুর ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।