নরসিংদীতে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক
নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ঘোড়াদিয়া স্কুল মাঠে শিশুদের শিক্ষায় উৎসাহিত করতে ২০২৫ এ প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-০১ আসনের এমপি সংসদ সদস্য খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, চৈতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা সাহা, দড়ি নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুর রহমান, সদর উপজেলা শিক্ষা কমিটির সদস্য শাহরুখ ইশতিয়াক খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে উৎসাহ ও স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে।
আলোচনা শেষে প্রধান অতিথি বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্র্যাষ্ট, সনদপত্র ও পরিবেশ বান্ধব চারাগাছ বিতরণ করা হয়।