নরসিংদীতে বৈশাখী আমেজে উৎসব মুখর বাংলা নববর্ষ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে বর্ণিল আয়োজনে নানান কর্মসূচি মধ্য দিয়ে বাঙ্গালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসন নরসিংদীর আয়োজনে সকাল সাড়ে ৮ টায় নরসিংদী জেলা স্টেডিয়াম থেকে বৈশাখী বর্ণিল সাজে একটি বিশাল বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

শোভাযাত্রায় নরসিংদী পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা কর্মচারি, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক অংশ নেয়।
সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। সকাল সাড়ে ৯ টায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ করা হয়।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল ফারুক ও সিভিল সার্জন ডাঃ মোঃ বুলবুল কবীর নরসিংদীবাসী নববর্ষের শুভেচ্ছা জানান।
পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী ও বাঁধনহারার শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান কবিতা আবৃত্তি করেন।
নবধারা প্রি-স্কলের বাংলা বর্ষবরণ
নবধারা প্রি- স্কুল নরসিংদীর আয়োজনে উৎসব মুখর পরিবেশে বাংলা নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দ কে নানা রঙে বর্নীল আয়োজনে বরণ করে নেওয়া হয়।
বাঙালির ঐতিহ্য কে ফুটিয়ে তোলা হয় এই আয়োজনের মাধ্যমে, সকাল থেকেই অনুষ্ঠান মালায় ছিলো পুতুল নাচ, বায়স্কোপ, পালকি, ঘুরি, রাজা সেজে যাত্রাপালার কিছু অংশের ধারাণা দেয়া সহ নানা খাবারের আয়োজন যেমন হরেক রকমের ভর্তা ও বাঙালি খাবারের আয়োজন সকাল আটটায় ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিবাবক ও অতিথিদের নিয়ে র‍্যালি বের করার মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানমালার সূচনা হয়।
নরসিংদী জেলার মনোহরদী শিবপুর রায়পুরা বেলাব ও পলাশ উপজেলায় বর্ণিল আয়োজনে উৎসব মুখরিত পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।