নিজস্ব প্রতিবেদক
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস-২০২৬।
৯ জুলাই বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদীর মিলনায়তনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০:০০ টায় বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
পরবর্তীতে শিশু একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ বদরুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মুহাম্মদ শামসুজ্জামান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, আলহাজ্ব মোমেন মোল্লা, বাংলাদেশ টেক্সটাইল ডাইং এন্ড প্রিন্টিং এসোসিয়েশন নরসিংদী জেলার কো চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসনে ভূইয়া, মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ আর মামুন, এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। প্লাস্টিক বর্জন ও পরিবেশবান্ধব জীবনযাত্রার ওপর জোর দিয়ে বক্তারা বলেন, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী রেখে যেতে আমাদের এখনই সচেতন হতে হবে।
আলোচনা সভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।
নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন











