মামুনুর রশিদ
২৬ নভেম্বর মাধবদী আল নূর ইসলামী একাডেমির উদ্যোগে একাডেমি প্রাঙ্গণে বৃত্তি প্রাপ্ত ১২০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, সাফল্য ও ধর্মীয় শিক্ষায় আগ্রহকে উৎসাহিত করতে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পবিত্র কুরআন শিক্ষার নতুন অধ্যায়ের সূচনা উপলক্ষে আমপারা কুরআন শরীফের সবক প্রদান করা হয়।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, আদর্শ চরিত্র গঠন ও শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
আন-নূর ইসলামী একাডেমি একটি হিফজ, ভার্সন, ইসলামিক স্কুল ও মাদ্রাসা হিসেবে শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি মানসম্মত শিক্ষা প্রদানে কাজ করে যাচ্ছে।
আন-নূর ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা হুযাইফা আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফজলুল করীম কিন্ডারগার্টেন ও জুনিয়র স্কুলের সভাপতি মোস্তফা আজিজুল করিম, মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক এমদাদুল ইসলাম খোকন, মাস্টার বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মোমেন সরকার, ওয়েস্টার্ন স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল মালেক মোল্যা, মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি আল আমিন সরকার, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুছা মিয়া, স্থানীয় একটি মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা জোবায়ের প্রমূখ।











