বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমীর আমিনুল হক সেক্রেটারি নজরুল ইসলাম

মামুনুর রশিদ:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার ২০২৭-২০২৮ কার্যকালের জন্য নবনির্বাচিত আমীর, সেক্রেটারি, মজলিশে শূরা ও কর্মপরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আমীর হিসেবে আমিনুল হক এবং সেক্রেটারি হিসেবে নজরুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে আগামী দুই বছরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন বিভাগে দায়িত্বপ্রাপ্ত নেতারাও শপথ গ্রহণ করেন।

এতে বিভিন্ন বিভাগে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে শপথ গ্রহণ করেন, অফিস সম্পাদক মুয়াজ্জেম হোসেন, বায়তুলমাল সম্পাদক ইসমাইল হোসেন, ওলামা বিভাগ সম্পাদক মাওলানা গুলজার আলী, পেশাজীবী বিভাগের সম্পাদক আসগর আলী, শ্রমিক কল্যাণ বিভাগের সম্পাদক সাদিকুর রহমান সুমন, প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক আব্দুল্লাহ ওমর নাসীফ এবং যুব ও ক্রীড়া বিভাগের সম্পাদক আজিজুল ইসলাম।

শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত নেতারা আগামী দুই বছরের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।