হলধর দাস
০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস জেলা প্রশাসন নরসিংদী আয়োজনে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছে।
সকাল ৯ টায় বৈরী আবহাওয়ার মধ্যে
সকালে নরসিংদী পৌর পার্কে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদী সদর আসনের খায়রুল কবির খোকন সংসদ সদস্য , নরসিংদী ৩ আসন শিবপুরের আলহাজ্ব মনজুর এলাহী সংসদ সদস্য ও নরসিংদী ৫ আসন রায়পুরার ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল সংসদ সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে জেলা বিএনপি ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ , জেলা প্রশাসন, জেলা পুলিশ বিভাগ, জেলা পরিষদ,স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, নরসিংদী প্রেস ক্লাব, বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিট, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া সভাপতিত্ব
করেন। আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদরের এমপি খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন মাষ্টার, পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক ও সিভিল সার্জন ডা. বুলবুল কবীর।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, জুলাই আন্দোলনে শহীদ তাহমিদের বাবা ডা. রফিকুল ইসলাম, জুলাই আন্দোলনে দুই চোখ হারানো জুলাই যোদ্ধা নরসিংদী সদর সেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ উদ্দিন ভূইয়া, জুলাই যোদ্ধা মনিরা রহমান মুনিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ জুলাই গনঅভ্যুত্থানে ২০ জন শহিদ-এর প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা ও আহতদের ১ হাজার টাকা করে এককালীন অনুদান প্রদান সহ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
অনুরূপভাবে নরসিংদী জেলার সকাল উপজেলায় এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবস -২০২৩ পালন করার খবর পাওয়া গেছে।
নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত











