হলধর দাস
নরসিংদী সদর হাসপাতালে স্থাপিত “আশ্বাস-মানবপাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য” কাউন্সেলিং কর্নারের স্থায়ীত্বশীলতার বিষয়ে অংশজনের সাথে পরামর্শ সভা রবিবার (৯ আগস্ট) সিভিল সার্জন এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ বুলবুল কবীর। কাউন্সেলিং কর্নার স্থায়ীত্বকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান।
জেলা সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানারা কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, কাউন্সেলিং কর্নারের চলমান সেবা কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জাসিয়া খাতুন।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন, ইউনরক ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার এস কে নাজমুল ইসলাম ও কাউন্সেলিং সেবার কার্যকর ব্যবস্থা বিষয়ে বক্তব্য রাখেন ইউনরক ইন্টারন্যাশনালের পলিসি স্পেশালিস্ট মৃন্ময় মহাজন।
কাউন্সেলিং কর্নারের স্থায়ীত্বশীলতার বিষয়ে অংশীজনদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সিনিয়র সহ সভাপতি হলধর দাস, জেলা স্কাউট সম্পাদক সাংবাদিক মনজিল এ মিল্লাত, মনোসেবা কেন্দ্রের কাউন্সেলর ফাতেমা তুজ জুহরা মেঘলা ও সুস্মিতা সুলতানা, মনোসেবা গ্রহণকারী ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যারয়ের শিক্ষার্থী শাহিদা সাদাপ ইউশা, এড. শিরিন সুলতানা মৌ, পাপড়ি’র নাজিম উদ্দিন খান, নার্স মনিরা বেগম, এনজিও কর্মী সুব্রত কর প্রমুখ।
বক্তরা বলেন, একজন মনোরোগ বিশেষজ্ঞের চাইতে একজন কাউন্সেলরের গুরুত্ব অনেক বেশী। কারণ মনোরোগ বিশেষজ্ঞ কাউন্সেলরদের কাছে কাউন্সেলিং নেয়ার পরামর্শ দেন। তাই শুধু নরসিংদী সদর হাসপাতালে নয় দেশের প্রত্যেকটি হাসপাতালেই মনোসেবা কেন্দ্র (কাউন্সেলিং কর্নার) খোলা একান্ত আবশ্যক। তারা এব্যাপারে সরকারের সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।
নরসিংদী সদর হাসপাতালের কাউন্সিলিং কর্নারের স্থানীয়ত্বশীলতা বিষয়ক সেমিনার










