৯ আগস্ট নরসিংদী সদরের ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ে ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান এবং বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নরসিংদী জেলা কমিশনার মোঃ আলতাফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সম্পাদক মনজিল এ মিল্লাত, উপপরিচালক গাজী খালেদ মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন জেলা স্কাউট লিডার মোঃ আকরাম সরকার সুমন এলটি, ইউনিট লিডার ও নরসিংদী জেলা স্কাউটের সহকারী কমিশনার ( আইসিটি) ইয়ামিন মিয়া, সদর উপজেলা স্কাউট লিডার মোস্তফা কামাল রতন। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

দিনব্যাপী কর্মসূচিতে ছিল বিপি পরিচিতি, তাবু কলা, স্টেশন ১ ফাস্ট এইড, স্টেশন ২ গেরো, স্টেশন ৩ তাবু, হাইকিং, দীক্ষা অনুষ্ঠান।
জেলা স্কাউটস পক্ষ থেকে কৃষ্ণচূড়া, কাঠবাদাম, নিমের চারাগাছ রোপণ ও সমাপনী অনুষ্ঠান।
ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ে ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান # নরসিংদী জেলা স্কাউটসের বৃক্ষ রোপণ










