মামুনুর রশিদ
নরসিংদীর মাধবদীতে মাধবদী থানা এলাকার নাগরিকদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজ মোঃ ইকবাল হোসেন। গতকাল সন্ধ্যায় মাধবদীর পুরাতন থানায় এই মতবিনিময় সভা করেন তিনি। এসময় ভবিষ্যতে মাধবদী থানার কার্যক্রম শহরের বাহিরে চলে যাওয়ার ফলে মাধবদী শহরের নিরাপত্তার স্বার্থে পুরাতন মাধবদী থানাকে পুলিশ ফাড়ি হিসেবে ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মারুফ। এসময় উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিম সুপার (সদর সার্কেল) সজীব শাহরিন, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, মাধবদী পৌরসভা শাখা বিএনপির সভাপতি মোঃ আমান উল্লাহ আমান, নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা, মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, মাধবদী থানা পুলিশিং কমিউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, সেক্রেটারী আনোয়ার হোসেন আনু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা শাখার আমীর মাওলানা আব্দুল আজিজ, সেক্রেটারী মোঃ জাফর উল্লাহ খান, মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মফিজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক, মাধবদী প্রেসক্লাবের সভাপতি মোঃ মকবুল হোসেনপ্রমূখ।
প্রথমে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি বিশিষ্ট নাগরিকদের মধ্য থেকে বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শুনতে চাইলে ব্যবসায়ী, রাজনৈতিক ও সাংবাদিকরা অত্র অঞ্চলের আইন-শৃঙ্খলা, মাদক, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, শহরের যানজটসহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করেন। পরবর্তীতে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি নাগরিকদের আইন শৃঙ্খলা, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়োগ, মাদক নিয়ন্ত্রনসহ সকল বিষয়ে গুরুত্ব দিয়ে সমাধানের আশ্বাস দেন।
মাধবদী পুলিশ ফাঁড়ির উদ্বোধন ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত











