মেলাকে কেন্দ্র করে নয় বিজ্ঞান চর্চা করতে হবে বছরজুড়ে – ইসরাত জাহান কেয়া

নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলা পর্যায়ে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৬ এর প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মননশীলতা ,সৃজনশীলতা ও বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে মেলাকে কেন্দ্র করে নয় , বিজ্ঞান চর্চা করে হবে বছরজুড়ে। তিনি আগামী ১৬-১৮ এপ্রিল জেলা পর্যায়ের ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম গণিত অলিম্পিয়ার্ড সফল করার আহবান জানান।
১৩ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ” উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভায় স্বল্প সময়ের মধ্যে বিজ্ঞান মেলা সফল করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মুঃ রাসেদুুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু কাউসার সুমন, জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সহকারী কমিশনার ( আইসিটি) এ এস এম সাকিফ উল ইসলাম, জেলা স্কাউটস সম্পাদক মনজিল এ মিল্লাত, নরসিংদী বিয়াম জিলা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল , নরসিংদী রোবটিক ক্লাবের পরিচালক রাফিউর রহমান ও দুর্জয়। এসময় জুমে উপজেলা নির্বাহী অফিসারগণ যুক্ত ছিলেন।
সভায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কয়েকটি বিজ্ঞান মেলা আয়োজন উপকমিটি গঠন করা হয়।