নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট বাংলাদেশ স্কাউটস নরসিংদী সরকারি কলেজে রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ রোভার স্কাউট নরসিংদী জেলা কমিশনার ও নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর খাদিম হোসেন স্যার, সম্পাদক প্রফেসর আব্দুল হালিম ভূঁইয়া, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মিজানুর রহমান, আয়োজনে ছিলেন নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক হামিদা আক্তার এবং আরএসএল আবদুল লতিফ ও আফরিনা ইসলাম গ্রুপের সকল রোভারবৃন্দ।
বৃক্ষ রোপণ এবং পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আয়োজনটি সম্পন্ন হয়। বৃক্ষ রোপণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিটি ইউনিট অংশ গ্রহণ করে।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ,বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল ঘোষণা করে বৃক্ষরোপণ সপ্তাহ (২৩-২৯) আগষ্ট’২০২৬। এর আওতায় প্রতিটি জেলার সকল ইউনিট এবং গ্রুপ আলাদা করে গাছ লাগাবে এবং ডকুমেন্টারি তৈরী করে জেলায় জমা দিবে।জেলার সকল ভিডিও সমন্বিত করে তা অঞ্চলে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রেষ্ঠ ৫ টি জেলাকে সম্মাননা দেওয়া হবে।
নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপণ সপ্তাহের উদ্বোধন











