প্রতিষ্ঠান প্রধানদের সাথে নরসিংদী জেলা শিক্ষা অফিসারের ক্রীড়া বিষয়ক ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক
২৭ আগস্ট নরসিংদী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৬ এবং নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর রেজিষ্ট্রেশন বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের সাথে অনলাইন জুম মিটিং করেন জেলা শিক্ষা অফিসার।
ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার এ,এস,এম আব্দুল খালেক। ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ও নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর উদ্দেশ্য ও সফল বাস্তবায়নে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মুঃ রাসেদুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার, জেলা কালচারাল অফিসার রুনা লায়লা, বেলাবো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক আহমেদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কাইয়ুম মিয়া, জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মনজিল এ মিল্লাতসহ স্কুল মাদ্রাসা কলেজের প্রধান।
ভার্চুয়াল সভা পরিচালনা করেন গবেষণা কর্মকর্তা মোঃ জাকারিয়া মিয়া।
সভায় কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে জেলার প্রতিটি বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টিম গঠন করে প্রতিযোগিতায় অংশ গ্রহণ। নতুন কুঁড়ি স্পোর্টস রেজিষ্ট্রেশন সন্তোষজনক নয় বিধায় রেজিষ্ট্রেশন বৃদ্ধি করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ধরণ অনুযায়ী ৫০ থেকে ২০০ পর্যন্ত রেজিষ্ট্রেশনের টার্গেট প্রদান।
ক্রীড়া ফি পরিশোধ এবং প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ও নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর ব্যাপক প্রচার প্রচারণার জন্য লোগো, মাসকট, ড্রপ ডাউন ও গেইট ব্যানার টানানোর কথা বলেন।
ভার্চ্যুয়াল সভায় নরসিংদী জেলার ৬ টি উপজেলার ১৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অংশ গ্রহণ করে।