নরসিংদীতে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রতি সুদৃঢ় করণে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহায়তায় নরসিংদী সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র আয়োজনে “বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ” গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংলাপে সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর এম মোজাম্মেল হক। পিএফজি কো-অর্ডিনেটর হলধর দাসের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর (লুবনা), জেন্ডার এন্ড ইয়ুথ অ্যাম্পাওরমেন্ট এক্সপার্ট শারমিন সুলতানা লাবণ্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও সংবাদপত্র পরিষদের সভাপতি হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির সহ-সভাপতি খবিরুল ইসলাম বাবুল, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ ও ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ রাসেল আহমেদ।
বক্তারা বলেন, একটি দেশের শান্তি, সম্প্রীতি নিশ্চিত করতে হলে রাজনৈতিক দল, ধর্মীয় এবং বিভিন্ন পেশাগত গোষ্ঠীসমূহকে দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রত্যেক জনগোষ্ঠীর দায়িত্বশীলভাবে মত প্রকাশ এবং স্বীয় বিশ্বাস লালন পালনের স্বাধীনতা নিশ্চিত হলে দেশে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করা সম্ভব। বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় কিছুটা ভালো হলেও সামগ্রিক বিবেচনায় তা সন্তোষজনক নয়। সামষ্টিক শান্তি অর্জনের লক্ষ্যে ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে সকলকে সহিষ্ণুতা ও নৈতিকতা বজায় রাখতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক দলনেতা এহতেশামুল হক মাসুম ভূইয়া, ক্রীড়া সংগঠক দেলোয়ার হোসেন ভূঞা, বায়তুল ফাতাহ জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি জিয়াউর রহমান, জেলা পুরোহিত কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত আচার্য্য, সাবেক জেলা শিক্ষা অফিসার এ কে এম শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকার, অধ্যক্ষ রায়হানা সরকার, জন প্রতিনিধি ফিরোজা বেগম, ব্যাংকার মো: সানাউল্লাহ, পিএজি কো-অডিনেটর মাহফুজুর রহমান প্রমুখ।